জি বাংলা (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Modhu)। গত কয়েক সপ্তাহ ধরে ধুমতানা পর্ব দেখিয়ে বেঙ্গল টপারের শিরোপা অর্জন করে নিয়েছে এই ধারাবাহিক। পর্ণার বুদ্ধিতেই হাটে হাঁড়ি ভেঙেছে জালিয়াত অয়নের। নিজের কুকর্মের উচিত শিক্ষা পেয়েছে সে। এবার বাড়ির সবার সামনে মাথায় ঘোল ঢেলে, গলায় জুতোর মালা পরিয়ে চরম শাস্তি দেওয়া হল অয়নকে।
‘নিম ফুলের মধুর’ বিগত পর্বে দেখা যায়, সৃজন এর কাটা লটারি টিকিট চুরি করে সেই টাকা আত্মসাৎ করে বিরাট প্রভাব দেখাচ্ছিল দত্ত বাড়ির ছেলে অয়ন ও তার স্ত্রী মৌমিতা। দিন কয়েক কালকে কিডনাপাদের হাত থেকে রক্ষা পেয়েছে তারা, তাদের রক্ষাকর্তা ছিল স্বয়ং পর্ণাই।
কিন্তু কৃতজ্ঞতাবোধ তো দূর, বাড়ি ফিরেই ঘোরতর অন্যায় করে বসে অয়ন।
রোয়াব দেখাতে গিয়ে খেয়াল-ই থাকে না ঠিক কি করছে আর কি করছে না! টাকার গরমে অন্ধ হয়ে যায় দুজনে। নিজের জীবিত বাবার শ্রাদ্ধ করতেও হাত কাঁপে না! বিরাট তোড়জোড় করে নিজের বাবার শ্রাদ্ধ আয়োজন করে অয়ন! এসব দেখে চুপ করে থাকতে পারেনা পর্ণা। বুদ্ধি খাটিয়ে অয়নের পর্দাফাঁস করে সে।
অয়নকে শিক্ষা দিতে পর্ণা বাড়িতে পুলিশ ডেকে এনে। অফিসের সহকর্মীদের লটারি কর্তৃপক্ষ সাজিয়ে নিয়ে আসে সে। এদিকের টাকা লুকিয়ে
মনের সুখে নাচতে থাকে অয়ন। আর নাচতে নাচতেই তুলসী মঞ্চের কাছে গিয়ে হোঁচট খায়। পর্ণা বুঝে যায় ওখানেই লুকিয়ে রাখা হয়েছে টাকা। এরপরই হাতে হাড়ি ভাঙতে মোক্ষম চাল চালে পর্ণা।
আরো পড়ুন: খাবারগুলো নষ্ট করেছিল নিলু, সবার সামনে প্রমাণ দিল রাই! সব শুনে অবাক সৌর্য!
সবার সামনে অয়নের মুখোশ খুলে গেলে জেঠু সবাইকে বলে অয়নের মাথায় ঘোল ঢেলে গলায় জুতোর মালা পরিয়ে যেন ঘোরানো হয়। সে যা করেছে তার উচিত এ শাস্তি এটাই। এদিকে অপরাধী অয়ন তখন মনে মনে গর্জাতে থাকে।
এই অপমানের বদলা সে নেবেই।
