চুপ করে থাকলে যারা অন্যায় করে চলেছে তারা পেয়ে বসে, তাদের সাহস আরো বেড়ে যায়। তাদের মধ্যে অন্যায় করার প্রবণতাও বেড়ে যায়। আর সেটা তার এবং তার পারিপার্শ্বিক মানুষজনদের ক্ষতি করে। এই গোটা বিষয়টা এবার সবার সামনে তুলে ধরল জি বাংলার (Zee Bangla) মিঠিঝোড়া (Mithi Jhora) ধারাবাহিকের নায়িকা রাই। অনেকদিন ধরে চুপ করে সমস্ত অপমান সহ্য করে গিয়েছে সে, শুধুমাত্র তার বোন এই পরিবারের বউ বলে কিছু বলতে পারেনি রাই। কিন্তু এইবার সে তার বোনকে উচিত শিক্ষা দিলো।
বাবা মারা যাওয়ায় একবারও নিজের কথা না ভেবে সবার আগে পরিবারের কথা ভেবেছে এই ধারাবাহিকের নায়িকা। নিজের পরিবারকে সুরক্ষিত করতে সে নিজে বিয়ে না করে নিজের বোনের সাথে তার হবু স্বামীর বিয়ে দিয়েছে। এতদিন ধরে চরম স্বার্থত্যাগ করেছে ধারাবাহিকের নায়িকা। যার ফলস্বরূপ আজ কেবল অপমান জুটছে তার কপালে। তবে আর সব কিছু চুপ করে মেনে নেবে না রাই।
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, সৌর্য নিলুকে বলছে, “তুমি ভয় পেয়ো না তোমার আর আমার মাঝখানে আর কেউ আসতে পারবে না। আমি তোমার দিদিকে ভালোবাসতাম ঠিকই তবে এখন আর সে আমার মনে নেই। এখন আমি শুধুমাত্র তোমাকে ভালবাসি। আর কেউ কখনো তোমার জায়গাটা নিতে পারবে না” ঠিক সেই সময় ঘরে ঢুকে আসে রাই। নায়কের বাবার জন্য ইনহেলার নিতেই সে ঘরে এসেছিল। কিন্তু তাকে অনেক অপমান করে তার বোন এবং বোনের স্বামী।
পরের দিন সকাল হতেই সবাই খেতে বসে পড়েছে। সেই সময় রাই সবাইকে জানায়, তার ছুটি চাই। কথাটা শোনা মাত্রই তেলের বেগুনে জ্বলে ওঠে পরিবারের কিছু লোক। নিলু বলে, রাইয়ের ঘাড়ে এখন অনেক দায়িত্ব তাই তার ছুটি মঞ্জুর হবে না। রাই এই কথায় প্রচণ্ড রেগে যায়, সে বলে, “আমারও একটা জীবন আছে। আমার নিজস্ব কিছু কাজ আছে। শুধুমাত্র এই বাড়িতে রান্না করাটাই আমার জীবনের লক্ষ্য নয়। এবার আমাকে মুক্তি দিতে হবে এসব থেকে।” সৌর্যর বাবা রাইকে বলেন, তিনি তাকে নিজের মেয়ের মতন ভালোবাসেন আর সে যদি তার কাছে থাকে তাহলে সেও খুব শান্তিতে থাকতে পারে।
আরো পড়ুন: হাটে হাড়ি ভাঙলো পর্ণা! টাকার বদলে জুটলো জুতোর মালা! আনন্দে নেচে উঠল অখিলেশ
রাই তখন বলে, সে সবার জন্য করবে আবার যাদের জন্য করবে তারাই তাকে অপমান করবে! এটাতো সে মেনে নিতে পারবে না। নিলু আগের দিনের কথাটা তুললে রাই বলে, “দেখ আমার মুখ খোলাস না। আমি নিচ নই আর আমি চাইনা তোর কোন অসম্মান হোক তাই এতক্ষণ চুপ করে আছি। খাবারটা যে তুই খারাপ করেছিলি সেটা আমি খুব ভালো করেই জানি। কিন্তু আমি সেসব কিছুই এই মুহূর্তে বলতে চাই না। তাই যদি নিজের ভালো চাস তাহলে চুপ করে থাক। যদি তুই আমাকে অপমান করিস আমিও কিন্তু ছেড়ে কথা বলবো না।” কথাগুলো শুনে পরিবারের বাকি সদস্যদের সহানুভূতি পেতে কান্নাকাটি করতে শুরু করে নিলু।
View this post on Instagram
