Bangla Serial

‘ইচ্ছে পুতুলের’ অন্তিম পর্বে চোখে জল দর্শকের! প্রতিহিংসা বিসর্জন দিয়ে মেঘের মেয়ের হাত ধরে নতুন জীবন শুরু ময়ূরীর

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’ (Ichche Putul)। দীর্ঘ পথ অতিক্রম করে অবশেষে অন্তিম পর্বে পৌছে গিয়েছে এই ধারাবাহিক। তবে ধারাবাহিকের শেষ পর্ব দেখে বেশ সন্তুষ্ট দর্শক। ময়ূরীর ভালো হয়ে ওঠা, মেঘের একরত্তি মেয়ের হাত ধরে তাঁর নতুন করে বাঁচার প্রয়াস স্বাভাবিকভাবেই চোখে জল এনেছে দর্শকদের। এত সুন্দর একটি মিষ্টি সম্পর্ক আর হয়না। মাসি ও ভাগ্নির বন্ডিং দেখে দর্শকদের আফসোস, ইসস ‘ইচ্ছে পুতুলের’ আরও কিছু পর্ব দেখাতে পারত জি বাংলা!

জি বাংলার ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকটির গল্প দুই বোনকে ঘিরে। একজন মেঘ ও একজন ময়ূরী। পৃথিবীতে তাঁরা একে অপরের জন্যই। একই রক্ত, একই নাড়ির টান। অথচ দুজনকে আলাদা করে রেখেছিল হিংসার পাঁচিল। মেঘকে শাস্তি দিতে গিয়ে বারংবার নিজেকেই শাস্তি দিয়েছে ময়ূরী। অথচ মেঘ চেষ্টা করে গিয়েছে ভালোবাসায় তাঁর দিদিকে মুড়ে রাখতে।

ধারাবাহিকের শেষপর্বে ময়ূরী বুঝতে পারে মেঘ তাঁকে ততটাই ভালোবাসে যতটা সে ছোটবেলায় তাঁকে বাসতো। এই পৃথিবীতে মায়ের মতো তাঁর কষ্ট বোঝে একমাত্র মেঘ। নিজের জীবনকে বাজি রেখে দিদিভাইকে সে রক্ত দেয়। একই হাসপাতালে সঙ্গে সুস্থ হয়ে দুই বোন। শেষমেশ মেঘকে জড়িয়ে ধরে ময়ূরী। ক্ষমা চায় তাঁর কাছে। মেঘ বোঝে, সে পেরেছে ভালোবাসায় তাঁর দিদিভাইকে ভালো করে তুলতে পেরেছে সে।

এরপর দুই বছর এগিয়ে যায় গল্প। দেখা যায় এক অন্য ময়ূরীকে। সে আর হিংসা পুষে রাখেনা মনে। মেঘের প্রতি কোনো রাগ নেই তাঁর। বরং মেঘের একরত্তি মেয়েকে নিয়েই তাঁর নতুন জগত। যেখানে আলো হয়ে ফুটে রয়েছে ছোট্ট শিশুটি। মা মেঘ এখন বেজায় ব্যস্ত। দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশে তাঁর সুনাম ছড়িয়েছে। মা মেঘ যখন পুরষ্কার মঞ্চে তখন মাসি ময়ূরী আগলে রাখছে ছোট্ট শিশুটিকে।

আরো পড়ুন: ‘ইচ্ছে পুতুলের’ অন্তিম পর্বে চমক! হাসপাতালের বেডে শুয়ে ময়ূরীর সঙ্গে দেখা করতে চাইল মেঘ! মেঘের কাছে ক্ষমা চেয়ে নিল ময়ূরী

ময়ুরীর জীবনের আলো সে একরত্তি। তাঁকে ময়ূরী খাওয়ায়, ঘুম পাড়ায়, কবিতা শোনায়। তাঁর সঙ্গেই সে খেলা করে সারাদিন। ছোট্ট শিশুটিও তাঁর মাসি অন্তপ্রাণ। ময়ূরী যখন তাঁর ভাগ্নির সঙ্গে খেলায় মত্ত, তখন আড়াল থেকে তাঁদের দেখতে থাকে মেঘ ও নীল। সবার মুখেই স্বস্তির হাসি। ভালোবাসায় মানুষকে বদলে ফেলা সম্ভব। তারই শিক্ষা দিল ‘ইচ্ছে পুতুল’। আর এই গল্পের ‘ইচ্ছে পুতুল’ হল মেঘের কন্যা। যার হাত ধরে একটা নতুন জীবন পেল ময়ূরী।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন