Bangla Serial

‘তেরি দিওয়ানি’ কার জন্য গাইলেন সৌমীতৃষা? অভিনেত্রীর নতুন পোস্টে উচ্ছাসিত ভক্তরা!

মিঠাই (Mithai) বললেই বাংলা ধারাবাহিক (Bengali Serial) প্রেমীদের মাথায় আসে সদাহাস্য মিষ্টি একটা মুখ। কারণ এককালীন জি বাংলার (Zee Bangla) টিআরপি (Trp) টপার ধারাবাহিক ‘মিঠাই’-এর প্রধান মুখ ছিলেন অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডু (Soumitrisha Kundoo)। সম্প্রতি ছোট পর্দার গন্ডি পেরিয়ে তিনি কাজ করছেন বড় পর্দায়।

বর্তমানে টলিউডের এক নম্বর হিরো দেব। দেবের বিপরীতে প্রধান সিনেমার হাত ধরে টলিউডে ডেবিউ করছেন সদ্য। আর প্রথম ছবিতেই বাজিমাত। বক্সঅফিসের প্রধানের কালেকশন চোখ ধাঁধানো। বড় পর্দায় নায়িকার হওয়ার পর পর্দার মিঠাইয়ের ফলোয়ার সংখ্যা বেড়েছে বহুগুণ। প্রায়শই সমাজ মাধ্যমে নিজের জীবনের আপডেট ভাগ করে নেন নায়িকা।

জন্মদিনের দিন নৌকোয় যমুনা নদী বিহার করতে করতে লাল সালোয়ার কামিজে সেজে উঠেছিলেন অভিনেত্রী। কপালে কৃষ্ণ টিকা। নিজের সমাজমাধ্যমে সেই ভিডিও পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘তেরি দিওয়ানি’। মিঠাইরাণী কৃষ্ণভক্তিতে দিওয়ানি হওয়ার ইঙ্গিত দিয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না।

অভিনেত্রীর পোস্ট করা ছবিতে এক ভক্ত লিখেছেন, “ভাষা হারিয়ে ফেলেছি। মনে হচ্ছে যমুনার তীরে দাঁড়িয়ে আমরা রাধারাণীকে দেখছি।” আরেকজন ভক্ত লিখছেন, “শুধুই মুদ্ধ হয়ে দেখছি। তবুও চোখ ফেরাতে পারছি না তোমার দিক থেকে। কারোর নজর যেন লাগে না তোমার রূপেতে।”

প্রসঙ্গত, ২৪শে ফেব্রুয়ারি ছিল অভিনেত্রীর জন্মদিন। এদিনটা অন্যান্য বারের মতো পরিবারের সঙ্গে কাটিয়েছিলেন অভিনেত্রী। প্রতিবছরই পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যান অভিনেত্রী। গত দুবছর যান মথুরায় ঈশ্বরের কাছাকাছি জন্মদিন পালন করছেন তিনি। ভগবান এবং আধ্যাত্মিক শক্তির কাছাকাছি থাকতে পছন্দ করেন তিনি।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন