Bangla Serial

বড়বাবুর কথায় সব ছেড়ে অনেক দূরে চলে গেল শ্যামলী! চিন্তামুক্ত হলো অপরাজিতা

বেশ অনেকগুলো দিন হল বাংলা ধারাবাহিকের অন্যতম একটি জনপ্রিয় চ্যানেল জি বাংলায় (Zee Bangla) শুরু হয়েছে কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe)। ধারাবাহিকটির প্রোমো ভিডিওটি এতটা আকর্ষণীয় ছিল যে সেটা প্রকাশ পাওয়া মাত্রই মন কেড়ে নিয়েছিল দর্শকদের। এরপর ধীরে ধীরে বেশ কয়েকবার টিআরপি তালিকা প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক।

এই ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে। পাশাপাশি নায়কের ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা রনজয় বিষ্নু। এই জুটিকে প্রথমবার ধারাবাহিকের পর্দায় দেখছেন দর্শকম মহল। ধারাবাহিকের নায়িকার নাম শ্যামলী এবং নায়কের নাম অনিকেত। এই ধারাবাহিকও শুরু হওয়ার কয়েক দিনের মধ্যেই বাধ্য হয়ে বিয়ে করেছে নায়ক অনিকেত।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, অনিকেতকে শ্যামলীর কোলে মাথা রেখে শুতে দেখে নিজের ছেলের উপর প্রচন্ড রেগে যায় অপরাজিতা। সে বারবার ওই দৃশ্যটার কথাই ভাবতে ভাবতে অনিকেতের বাবাকে বলে, যেটা হচ্ছে সেটা একদম ভাল হচ্ছে না। ইতিমধ্যেই তাদের এক ছেলে কিঞ্জল তাদের থেকে সারা জীবনের জন্য অনেক দূরে চলে গিয়েছে শুধুমাত্র শ্যামলীর জন্য। সে তার আরেক ছেলেকে একইভাবে হারাতে পারবে না। অনিকেতের বাবা বুঝে উঠতে পারে না কি করলে অপরাজিতা শান্ত হবে।

আরও পড়ুন- ‘তেরি দিওয়ানি’ কার জন্য গাইলেন সৌমীতৃষা? অভিনেত্রীর নতুন পোস্টে উচ্ছাসিত ভক্তরা!

এদিকে বাড়িতে প্রত্যেক এভিশন চিন্তা করছে সবাইকে নিয়ে। সে কখন বেরিয়েছে তারা এখন অবধি ফেরার নাম নেই। বলতে না বলতেই বাড়িতে ঢুকে অনিকেতের বাবা আর মামনি। বাড়িতে ঢোকা মাত্রই আর একবিন্দুও সমান নষ্ট না করে প্রচন্ড রেগে নিজের ঘরে চলে যায় অপরাজিতা। এরপর চলে আসে শ্যামলী আর অনিকেত। সে এসেই জিজ্ঞাসা করে তার মামনি কোথায়। এরপর সেও মামনির কাছে চলে যায় আর মামনিকে বোঝানোর চেষ্টা করে সেখানে ঠিক কি কি হয়েছিল। অনিকেত সমস্ত ঘটনাটা খুলে বললে মামনি বলে এই সমস্ত কিছু শ্যামলীর প্ল্যান।

শ্যামলী একান্তে খুব কান্নাকাটি করতে থাকে। ঠিক তখনই তাকে ডেখে পাঠায় বড়বাবু। অনিকেতের বাবা শ্যামলীকে বলে, সামনে যেন আজই এই বাড়ি ছেড়ে চলে যায় কারণ এতেই সবার মঙ্গল হবে এতেই অনিকেত আর অপরাজিতা সম্পর্কটা বিগড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে। যাওয়ার আগে শ্যামলীকে লিখিতভাবে নিজের স্বীকারোক্তি দিয়ে যেতে বলে অনিকেতের বাবা। শ্যামলী বুঝতে পারে তার জন্য অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে গোটা পরিবারকে তাই সে সবটা লিখে নিজের সই এবংটিচ্ছাপ দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে বলে ঠিক করে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন