Bangla Serial

শেষ পর্বে কী ঘটতে চলেছে ইচ্ছে পুতুলের জানুন বিস্তারিত! ফাঁস আসন্ন পর্ব

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে পুতুল প্রায় চলে এসেছে তার অন্তিম পর্যায়। সিরিয়ালটি অন্তিম সম্প্রচারের দিনক্ষনও প্রকাশ্যে এসে গিয়েছে বলে জানা গেছে। গত পর্বে দেখা গিয়েছিল, মেঘ ও নীল তাদের বিয়ের পর চলে যায় গাঙ্গুলী বাড়িতে।

আরো পড়ুন: নয়া মোড় ফুলকিতে! ডিভোর্স আটকাতে ফুলকিকে নিয়ে বাড়ি থেকে পালালো রোহিত, 

অন্যদিকে জেলে ময়ূরীকে দেখতে যায় তার মা, বাবা মধুমিতা ও অনিন্দ্য। জেলে অন্য একটি কয়েদি মোহিনীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ায় হাতাহাতিতে ঠোঁট কেটে গিয়েছিল ময়ূরীর।

আসন্ন পর্বে দেখা যাবে, তার মা দুঃখ করে তার গালে হাত দিতে গেলে সেই হাত সরিয়ে দেয় ময়ুরী। সেই দেখে বাবা তাকে জিজ্ঞেস করেন সে কি কোনোদিনই বদলাবে না! ঠিক তখনই পালটা উত্তরে ময়ুরী সাফ জানিয়ে দেয়, বদলানো তো দূর বরং মেঘের থেকে বদলা নেবে সে। বাবাকে রীতিমতো হুমকি দিয়ে বলে, এর আগেরবার বিয়ের মণ্ডপে তার টার্গেট মিস হলেও এইবার আর তার টার্গেট মিস কোনোভাবেই মিস হবে না।

এরই মাঝে মেঘ তার মাকে ফোন করে জানতে পারে তারা ময়ূরীর সঙ্গে দেখা করতে গিয়েছিল। অবশেষে মাকে বৌভাতে তাড়াতাড়ি আসতে বলে ফোন রেখে দেয় সে। সন্ধ্যায় বৌভাতের জন্য তৈরি হতে থাকে মেঘ।

অন্যদিকে , রাতে ফন্দি করে নিজের ঠোঁট নিজে কেটে জেলের সমস্ত লোকজনকে ব্যতিব্যস্ত করে তোলে ময়ুরী। এসব দেখে রেগে গিয়ে মোহিনী ফের ময়ূরীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এবং ময়ূরী ইচ্ছে করে মোহিনীকে চর মরে। তাহলে এবার সিকিওরিটি আসলে কোনও ফন্দি এটে জেল থেকে পালিয়ে যাবে ময়ুরী?

TollyXP NewsDesk