Bangla Serial

নয়া মোড় ফুলকিতে! ডিভোর্স আটকাতে ফুলকিকে নিয়ে বাড়ি থেকে পালালো রোহিত, 

২০২৩ সালে জি বাংলার (Zee Bangla) কিংবদন্তী ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai) শেষ করে পথ চলা শুরু হয়েছিল ফুলকির (Phulki)। প্রথম থেকেই টিআরপি তালিকায় বেশ ভাল ফল করে আসছে এই মেগার। মাঝেসাঝে টিআরপি টপার জগদ্ধাত্রীকেও জোড় টেক্কা দেয় এই ধারাবাহিক। বিগত কয়েক সপ্তাহ স্টার জলসার সন্ধ্যাতারা-কে একবারও স্লট পেতে দেয়নি এই ধারাবাহিক।

 এই ধারাবাহিকের হাত ধরে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল ফুলকি ওরফে অভিনেত্রী দিব্যানী মণ্ডলের। এই মুহূর্তে তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। ধারাবাহিকের গল্প অনুযায়ী, ফুলকি ও রোহিতের বিয়ে হয়েছে। ফুলকি প্রথম থেকেই তাঁর ‘স্যার’কে ভালোবাসলেও, রোহিতের চোখে ফুলকি চিরকালই তাঁর ছাত্রী। তাদের জীবনে ভালোবাসার ফুলকি জ্বলে ওঠার আগেই গল্পে ফিরে আসে রোহিতের প্রাক্তন স্ত্রী শালিনী। এরপরই শালিনীকে নিয়ে ফুলকি আর রোহিতের মধ্যে মন কষাকষির সূত্রপাত।

এরমধ্যে শুরু হয়েছে প্রেমের মাস। কিন্তু ফুলকি আর রোহিতের সুখী গৃহকোণের কাঁটা হয়ে থাকে শালিনী। সে চায় ফের রোহিত তাকে বিয়ে করুক। এদিকে, ফুলকির প্রতি ক্রমে দুর্বল হচ্ছে রোহিত। নতুন করে শালিনীকে জীবনে ফিরিয়ে আনতে রাজি নয় ফুলকির স্যার। তবে শালিনীও হাল ছাড়ার পাত্রী নয়। রোহিতকে সে বিয়ে করবেই বলে মনস্থির করেছে।

এদিকে ফুলকিও চাইছে রোহিত আর সে যেন ভাল থাকুক। তাই ভালোবাসার সপ্তাহে ফুলকির মাথায় গোলাপ লাগিয়ে দিতে চায় রোহিত। তবে গোলাপ লাগাতে গিয়ে শালিনীর কথা উল্লেখ করে রোহিত। আর চোখের জল ধরে রাখতে পারে না সে।

শালিনী রোহিতকে বলে তাঁদের বিয়ের ঘোষণা সবার সামনে করতে। এসব শুনে আরও ভেঙে পড়ে ফুলকি। ফুলকির মুখ দেখে রোহিত বুঝতে পারে মনে মনে ভেঙে পড়েছে ফুলকি। তাই যখন চলে যেতে চায় তখন সে আটকে দেয় তাঁকে। যা দেখে হতভম্ব হয়ে যায় সবাই।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন