জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে পুতুল(Ichche Putul) । গত বছর জানুয়ারি মাসে শুরু হয়েছিল মেঘ, নীল র ময়ূরীর ত্রিকোণ প্রেমের আখ্যান। শুরু থেকে টিআরপিতে ভাল ফল না করলেও, প্রথম দশে নিজের পাকা জায়গা করেছিল এই ধারাবাহিক। দর্শকমহলে এই ধারাবাহিক নিয়ে চৰ্চাও কম নয়।
এই মুহূর্তে ধারাবাহিকের গল্পে, ফের বিয়ে হচ্ছে মেঘ আর নীলের। একবার ময়ূরীর ষড়যন্ত্রে নিয়ে ভেঙেছে তাদের। তারপর ফের ঠাম্মি মীনাক্ষীর তৎপরতায় ফের আরেকবারের জন্য এক হতে চলেছে মেঘ আর নীল। তবে এবারও ময়ূরী পিছপা হয়নি। সর্বনাশ করেই ছাড়বে মেঘ আর নীলের। মেঘ নীলকে এক হতে দেবে না সে।
তাই বিয়ের দিন রূপের দেওয়া পিস্তল নিয়ে সে হাজির বিয়ের মণ্ডপে। মেঘের উপর গুলি চালিয়ে জেলে গিয়েছে সে। গুরুতর জখম অবস্থায় মেঘ হাসপাতালে। কারণ কাঁধ ঘেঁষে গুলি বেরিয়ে গিয়েছে। কিন্তু তবুও রক্ষে নেই মেঘ আর নীলের।
মেঘ আর নীলকে আলাদা করেই ছাড়বে ময়ূরী। জেলে থাকাকালীন রিভলভার চালানো প্রাকটিস করেছে ময়ূরী। এবার জেল থেকে পালিয়ে তার লক্ষ্য মেঘ। তাই সটান তার বাড়ির সামনে গিয়ে হাজির হয়েছে সে। ময়ূরীর হাতে রিভলভার দেখে চমকে যায় মেঘ।
আরো পড়ুন: পাক্কা অপরাধী হয়ে উঠেছে ময়ূরী, অনিন্দ্য মধুমিতার সামনেই মেঘকে মেরে ফেলার হুমকি দিল সে!
তাহলে কী ময়ূরী জেল থেকে পালিয়ে এসেছে? মেঘের প্রাণ নিয়ে ফের সংশয়? নীলকে পাওয়ার তীব্ৰ ইচ্ছেয় কী অন্ধ হয়েছে ময়ূরী? কী হবে ময়ূরীর পরিণাম? দর্শকমহলে এই সব প্রশ্ন নিয়ে চলছে জলঘোলা। তবে উত্তর মিলবে আসন্ন পর্বে।
