Bangla Serial

রাস্তায় বাটি হাতে ভিক্ষে করতে বসল অয়ন মৌমিতা, তাদের অবস্থা দেখে অবাক পর্ণা!

বর্তমানে একেবারে জমে উঠেছে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিক। কর্মফল মানুষকে ভোগ করতেই হয়। আজ অথবা কাল নিজের কুকর্মের ফল তাদের পেতেই হবে। আর সেটাই এখন পাচ্ছে এই ধারাবাহিকের দুই ঘর শত্রু বিভীষণ অয়নার মৌমিতা। ধারাবাহিকের বর্তমান পর্বগুলি এত বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে যে এই সপ্তাহে টিআরপিতে দ্বিতীয় স্থান দখল করেছে এই মেগা।

বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা আর সৃজন মিলে ইশার মুখোশ খুলে দেয়। তাকে পুলিশে ধরে নিয়ে যায়। তবে সে তো আর একা দোষ করেনি, তাকে এই সবকিছু ঘটাতে যে বা যারা সাহায্য করেছে তাদেরকেও ধরিয়ে দেয় ধারাবাহিকের নায়ক নায়িকা। অয়ন আর মৌমিতা এতদিন অবধি যা যা করেছে সব কিছু পরিবারের সকলের সামনে ফাঁস করে দেয় পর্ণা। ফলে অখিলেশ তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, কোথাও থাকার আশ্রয় না পেলে তাদের থাকার ব্যবস্থা করে দেয় পর্ণা। এরপর অয়ন লুকিয়ে লুকিয়ে বাড়িতে এসে নিজের মায়ের সোনার চেন গলা থেকে টেনে খুলে নিতে চাইলে এসে বাধা দেয় পর্ণা। এরপর সেখানে আসে জেঠু এবং অয়নকে ফের মারধর করে ঘর থেকে বের করে দেয়।

কি করবে কোথা থেকে খাবার আনবে সেই উপায় না পেয়ে অয়ন আর মৌমিতার মধ্যে ঝামেলা লেগে যায়। অন্যদিকে পর্ণা অয়ন আর মৌমিতাকে খাওয়ানোর ব্যবস্থা করে ফেলে মানিক দাকে দিয়ে। কিন্তু অয়ন আর মৌমিতা প্রচন্ড লোভী। তাই এবার ভিক্ষা করতেও তাদের লজ্জা করেনা। তারা বাটি হাতে রাস্তায় নেমে পড়ে এবং সেখানে বেশ কিছু টাকা তারা রোজগার করে। ফলে অয়নের লোভ আরো বেড়ে যায় এরপর রাস্তায় মৌমিতা নাচে আর সবাই টাকা ফেলে।

এতেও যেন তার শান্তি হয় না এবার নিজের পাড়াতেই অন্ধ সেজে ঢুকে পড়ে সে। আর গোটা পাড়ার সামনে অন্ধ হওয়ার নাটক করে ভিক্ষা করতে থাকে। আর এই সব কিছু দেখে ফেলে পর্ণা। সে ভেবে পায় না যে দুটো মানুষ কিভাবে এরকম করে দত্তবাড়ির মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতে পারে। এই ঘটনা যদি কোন ভাবে জেঠুর চোখে পড়ে তাহলে কুরুক্ষেত্র বেধে যাবে। কি করে সবটা ঠিক করবে সেটাই চিন্তা করতে থাকে পর্ণা।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন