Bangla Serial

জেলের কয়েদিদের হাতে অত্যাচারিত ময়ূরী, নতুন ভাবে ঠাম্মির কথা শুনে অবাক হয়ে গেলো মেঘ!

বর্তমানে জি বাংলার (Zee Bangla) চ্যানেলের সবথেকে রোম্যান্টিক ধারাবাহিকে পরিণত হয়েছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। বহুদিন পর দর্শকদের মন মতন কিছু পর্ব সম্প্রচারিত করছে এই মেগা। এতদিন ধরে বহু ঝামেলা ঝঞ্ঝাট এর মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করতে হচ্ছিল ধারাবাহিকের নায়ক নায়িকাকে। এইবার সেই সব কিছু পেরিয়ে শুধুই শান্তি বিরাজ করছে তাদের জীবনে। ধারাবাহিকের নায়ক নায়িকার জুটিকে বেশ পছন্দ করছেন দর্শকরা।

বর্তমান গল্প অনুযায়ী, ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে নায়ক নীলের সাথে নায়িকা মেঘের বিয়ে। এই বিয়েতে কম বিপত্তি আসেনি। প্রথমত দুই পরিবার পাত্র-পাত্রীকে কিছু না জানানোই তাদের থেকে সবটা লুকিয়ে করতে গিয়েই হিমশিম খেয়ে উঠছিল দুই পরিবার। সেখানে যখন সবটা মিটমাট হল তখন বন্দুক নিয়ে হাজির হলো ময়ূরী আর সোজা গুলি ছুড়ল মেঘের দিকে। সেই নিয়ে আরো কিছুক্ষণ অদ্ভুত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হল তাদের। অবশেষে সবটাই মিটেছে এবং মেয়েকে বরণ করে ঘরে তুলে নিয়েছে মীনাক্ষী।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, জেলের মধ্যে বসে বসে নিজের পরিণতির কথা ভাবতে থাকে ময়ূরী। এত চেষ্টা করেও শেষ পর্যন্ত মেঘকে শেষ করতে পারল না সে। উল্টে নিজের জীবনে দ্বিগুণ বিপদ ডেকে আনলো। এতদিন সবকিছু থেকে বাইরে ছিল ময়ূরী, তার এত বড় বড় অন্যায়ের কোন মীমাংসা হয়নি। কিন্তু এবারটা আর পার পেল না সে। এসব ভাবতে ভাবতে হঠাৎ জেলের এক কয়েদি এসে তাকে বিরক্ত করতে থাকে। তার ওপর চিৎকার করলে ময়ূরীর গলা চেপে ধরে মোহিনী নামের এক কয়েদি। ময়ূরী বুঝতে পারি এখানেও তার শান্তি নেই।

অন্যদিকে কাল রাত্রি চলছে তাই মেঘের সাথে দেখা করতে পারবে না নীল। কিন্তু নীলের দেখা করতে কথা বলতে ভীষণ ইচ্ছা করে তাই চুপি চুপি মেঘের ঘরে গিয়ে তার বাথরুমের মধ্যে লুকিয়ে পড়ে সে। এই বিষয়টা কেউ জানতে পারে না শুধুমাত্র মেঘ বুঝতে পারে। এরপর একে একে গিনি মিনি ঠাম্মি সবাই মেঘের ঘরে চলে আসে। বেশ কিছুক্ষণ কথা বলার পর মেঘের দুই ননদ ঘর থেকে চলে যায় কিন্তু ঠাম্মি যেতে চায় না। কারণ ওই দিনটাই তার কাছে আছে কথা বলার জন্য এরপর থেকে আর এতটা সময় সে পাবে না। দুজনের মধ্যে কথাবার্তা চলতে থাকে। মেঘ ভাবতে থাকে তার দিদির কথা। সেখানে এত আনন্দ করছে আর তা দিদি জেলের মধ্যে বসে রয়েছে।

আরো পড়ুন: সাপ্তাহিক টিআরপি তালিকায় প্রথম পাঁচে হাড্ডাহাড্ডি লড়াই, জি বাংলার কাছে হার মানলো জলসা!

আমি জিজ্ঞাসা করে কার কথা ভাবছে মেঘ? নীল দাদাভাইয়ের কথা? কিন্তু সে তো আজ আসতে পারবে না। তখন মেঘ বলে নীল এখানেই রয়েছে, ওই বাথরুমে লুকিয়ে রয়েছে। এরপর কথাবার্তা থেমে গেলে নীল বাথরুম থেকে বেরিয়ে এসে দেখে সেখানে রয়েছে ঠাম্মি। সে ভেবেছিল ঠাম্মি চলে গিয়েছে। পুরো বিষয়টা বুঝতে পেরে বেশ লজ্জায় পড়ে যায় নীল। নীল আর মেঘকে একা ছেড়ে দেওয়ার জন্য নিজেই বাথরুমে চলে যায় ঠাম্মি। কিন্তু এত কিছুর পরেও এত আনন্দের মধ্যেও ময়ূরীর কথা কিছুতেই মাথা থেকে বের করতে পারে না মেঘ।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন