Bangla Serial

সাত পাকে ঘোরার আগেই বুকে গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়লো মেঘ! ময়ূরীকে আটকাতে পারলো না মধুমিতা!

বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলির (Bengali Mega Serial) মধ্যে এই মুহূর্তে অন্যতম জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Ichche Putul)। মেঘ-নীল আর ময়ূরী ত্রিকোণ প্রেম আর সম্পর্কের টানাপড়েন নিয়ে ধারাবাহিকের গল্প। ধারাবাহিকের গল্পে, ময়ূরীর জন্য ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে মেঘ-নীলের মধ্যে। ভুল বোঝাবুঝি গড়িয়েছে ডিভোর্স অবধি।

তবে মেঘ নীল একে অপরকে ভালোবেসে গিয়েছে বরাবর। তবে দুজনের কেউই সেই কথা মুখ ফুটে বলেনি। বারবার নানা কারণে মেঘকে ভুলে বুঝেছে নীল। আর তাদের মধ্যে তিক্ততা এই পর্যায়ে গিয়েছে যে আত্মসম্মান মাঝে এসে পড়েছে। তবে মেঘ, নীল দুজনের বাড়ির লোক চায়, তারা একে অপরকে মনের কথা বলুক। খাতায় কলমে ডিভোর্স মানেই সম্পর্কের শেষ নয়।

খাতায় কলমে আলাদা হয়ে গেলেও, সম্পর্কের কোনো নাম না থাকলেও ভালোবাসা চিরন্তন। তাই মেঘ আর নীলকে ফের বিয়ে দেওয়ার প্ল্যান করেছে নীলের ঠাম্মি, গিনি, যীষ্ণু আর মেঘের মা-বাবা।দুই পরিবার রীতিমতো মাস্টার প্ল্যান বানিয়েছে দুজনকে এক করবার। আর কয়েকটা মুহূর্ত। তারপর ফের চার হাত এক হবে মেঘ ও নীলের।

বিয়ের মণ্ডপে একেবারে শেষ মুহূর্তে মেঘ আর নীল জানতে পেরেছে আসলে তাদের বিয়ে হতে চলেছে। আর এসব প্ল্যান করেছে তাদের বাড়ির লোক। আর জানার পরই হইহই রইরই কাণ্ড। কিছুতেই নীলকে বিয়ে করবে না মেঘ।

এসবের মধ্যেই রূপের দেওয়া বন্ধুক নিয়ে বিয়ের মণ্ডপে এসে উপস্থিত হবে ময়ূরী। মেঘ আর নীলের বিয়ের মাঝেই মেঘকে গুলি করবে সে। মেঘের গায়ে গুলি লাগবে আর তাদের বিয়ের জোড় পুড়বে আগুনে। তবে শুভ পরিণয় আটকে যাবে মেঘ আর নীলের? আর ময়ূরীর হাতেই মৃত্যু বরণ করবে মেঘ?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন