একেবারে শুরুর দিন থেকেই দুই বোনের মধ্যে এক শত্রুতার সমীকরণ দেখিয়ে এসেছে জি বাংলার (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul) ধারাবাহিক। নায়িকা মেঘের দিদি ময়ূরী কখনোই নিজের বোনের সুখ সহ্য করতে পারেনা। সেও তাকেই ভালোবাসে যাকে তার বোন পছন্দ করে। এই ত্রিকোণ প্রেমের সম্পর্ক নজর কেড়েছে দর্শক মহলের।
নায়িকার দিদি ময়ূরী সবসময় নানা রকম শয়তানি বুদ্ধি বের করে নানা ভাবে তার বোন মেঘের ক্ষতি করে এসেছে। নিজের বোনের সংসারে ঢুকে পড়ে সেখানে নিজের রাজত্ব চালিয়েছে। নিজেই নিজের হাতে ভেঙ্গে তছনছ করে দিয়েছে মেঘের বৈবাহিক জীবন। নীলের সন্দেহবাতিক মন মানসিকতাকে কাজে লাগিয়ে বারবার তাকে ভুল বুঝিয়েছে।
শুধু এখানেই থেমে থাকেনি সে। নিজের বোনের স্বামীকে ভুল বুঝিয়ে তার সাথে পুনরায় সম্পর্ক স্থাপনের চেষ্টা করতেও ছাড়েনি ময়ূরী। এর পরেই সবটা ধরা পড়ে যায় তাই বিয়ে অবধি পৌঁছয়নি বিষয়টা। পরবর্তীতে নীলকে ফাঁসানোর অবধি চেষ্টা করেছে সে। এরপর তার সমস্ত মিথ্যা সমস্ত অনাচার সকলের সামনে বেরিয়ে পড়েছে।
তার পরেও এতোটুকুও লজ্জা হয়নি তার। আবারো এত কিছু করার পরেও আবার সে চলে এসেছে মেঘের বিয়ে ভাঙতে। এইবার সে শুধু বিয়ে ভাঙবে না তার সাথে মেঘকে শেষ করে দেবে এমনটাই ভেবেছে সে। তার জন্য রূপের থেকে একটা বন্দুক নেয় ময়ূরী। শুরু হয়ে গেছে বিয়ের পর্ব। মধুমিতা চেষ্টা করে বিয়ের সময় হতে ময়ূরীকে দূরে রাখা যায়, কিন্তু বিফলে যায় তার সব চেষ্টা।
বন্দুক নিয়ে ময়ূরী চলে আসে মেঘের কাছে। মেঘ এসব দেখে ভীষণ ভয় পেয়ে যায়। সে নিজের দিদির কাছে মিনতি করে, প্রাণ ভিক্ষ চায়। কিন্তু ময়ূরী বলে, “তুই আমার ক্ষতি করে এখন আমারই ভালোবাসার সাথে সুখে থাকবি? আমি তো সেটা হতে দেব না মেঘ। তোকে আমি সুখী হতে দেব না। কিছুতেই না।” এইবলে গুলি চালায় সে। মাটিতে লুটিয়ে পড়ে মেঘ। যদি সত্যি এভাবেই মৃত্যু হয় মেঘের তবে কেমন লাগবে দর্শকদের?
