জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’-তে (Neem Phooler Modhu) চলছে মহা ধুন্ধুমার পর্ব। ঈশাকে শায়েস্তা করতে ফাঁদ পেতেছে পর্ণা-সৃজন (Parna-Srijan)। তুমুল অশান্তির পর সবাইকে অবাক করে এক কাপড়ে ঘর ছেড়েছে পর্ণা।
সবার সামনে অভিনয় করছে তাঁরা। যাতে মৌমিতার মাধ্যমে ঈশার কানে যায় পর্ণা-সৃজনের অশান্তির খবর। তারপর সুযোগ বুঝে ধীরে ধীরে জাল গোটাবে পর্ণা বাহিনী। ঈশাকে ধরতে এমনই একটা মাস্টারপ্ল্যান সেট করেছে তাঁরা।
সৃজন তো সবার সামনে বলেই বসেছে যে, পর্ণার মুখদর্শন আর করতে চায়না সে। পর্ণা যেন এক্ষুনি দত্তবাড়ি ছেড়ে বেরিয়ে যায়। আবার, পর্ণাও বলেছে, সৃজনের বলার অপেক্ষায় সে বসে নেই। তার আগেই দত্তবাড়ি ছাড়বে আলোকপর্ণা। আড়ালে মুচকি হাসলেও সমান তালে অভিনয় চালিয়ে যাচ্ছে পর্ণা বাহিনী।
এদিকে, সৃজনের মা পর্ণার এই ঘটনায় বেজায় খুশি। তাঁর ‘বাবুর’ ঘাড় থেকে পর্ণা-ভূত নামাতে পারলেই যেন শান্তি মা কৃষ্ণার। পর্ণা আর সৃজনের মধ্যে যখন অশান্তির পারদ তুঙ্গে, তখনই কৃষ্ণা চাইছেন তাঁর মনের মতো পাত্রীর সঙ্গে এবার চার হাত এক হোক আদরের ‘বাবুর’!
আরও পড়ুনঃ সরস্বতী পুজোতে স্পেশাল মানুষের সাথে সৌমি! কার জীবনের বসন্ত পঞ্চমী হয়ে উঠলেন তিনি?
নিম ফুলের মধুর আগামী পর্বে দেখা যাবে, সৃজনের মা ও মৌমিতা। আর ঘরের বাইরে কান পেতে শুনছে বর্ষা, রুচিরা, পর্ণার ভাই, সৃজন আর চয়ন। ঈশার সঙ্গে ফের সৃজনের বিয়ে দেওয়ার পরিকল্পনা করছে তারা! আর ঈশা দত্তবাড়িতে আসলে রীতিমতো শঙ্খ বাজিয়ে বরণ করে মৌমিতা। যা দেখে রেগে যায় সৃজন।
