Tollywood

সরস্বতী পুজোতে স্পেশাল মানুষের সাথে সৌমি! কার জীবনের বসন্ত পঞ্চমী হয়ে উঠলেন তিনি?

মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো (Saraswati Puja) বা বসন্ত পঞ্চমী (Vasant Panchami) হয়। চলতি বছর এই একই দিনে পড়েছে প্রেম দিবস অর্থাৎ ভ্যালেনটাইনস ডে। বোঝাই যাচ্ছে লাভ বার্ডদের জন্য এই দিনটি ঠিক কতটা স্পেশাল। এই দিলে টলিপাড়ায় কোন কোন তারকারা জুটি বাঁধলেন সেটা জানতে ইতিমধ্যেই আগ্রহী হয়ে উঠেছেন দর্শকমহল। তবে এর মাঝেও তাদের নজর এড়ায়নি প্রিয় মিঠাই রানীর উপর থেকে।

বর্তমানে টেলিভিশন তথা চলচ্চিত্র জগতের একজন অন্যতম জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। টেলিভিশন থেকে এক বিরাট জনপ্রিয়তা লাভ করে সোজা বড় পর্দায় ঝাপ বেড়ে সেখানেও নিজের সুনাম বৃদ্ধি করেছেন তিনি। এত কম সময়ের মধ্যে পরপর এত বেশি সাফল্যতা পেয়ে একেবারে শীর্ষে রয়েছেন এই অভিনেত্রী। সর্বক্ষণ কিছু না কিছু বিষয়ে দর্শকদের চর্চায় তার নাম অচল থাকে।

সম্প্রতি প্রকাশ পেয়েছে তার প্রথম সিনেমা প্রধান। ইতিমধ্যেই দর্শকরা জেনেছেন এই সিনেমাটিতে স্বয়ং সুপারস্টার দেবের বিপরীতে তার নায়িকা হয়ে অভিনয় করার সুযোগ পেয়েছেন সৌমি। প্রেক্ষাগৃহে প্রকাশ পাওয়ার পরেই হইচই পড়ে গিয়েছে দর্শকদের মধ্যে। এখনো অবধি সেই রেশ কাটিয়ে উঠতে পারেনি দর্শকমহল। সর্বক্ষণ লাইম লাইটে থাকেন তিনি। কখনো চর্চা অথবা কখনো সমালোচনা এই দুটো বিষয়কে সাদরে গ্রহণ করেছেন অভিনেত্রী।

অভিনেত্রীর জীবনের খুঁটি নাটি সব কিছু জানার জন্য সর্বদা উৎসুক থাকেন দর্শকমহল। তিনি কি করছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন, তার জীবনে কেউ এলো কিনা, নতুন কোন কাজে কার বিপরীতে দেখা যেতে চলেছে তাকে এই প্রতিটি বিষয়ে জানাকে নিজেদের অধিকার বলে মনে করেন ভক্তরা। আর এইবার সরস্বতী পুজো তথা ভ্যালেন্টাইনস ডে-তে কার সাথে দেখা গেল সৌমিকে সেই নিয়ে চর্চা তুঙ্গে।

এই বিশেষ দিনে নিজের সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী যেখানে তিনি সেজে উঠেছেন শাড়িতে। মাথায় খোপা, গোলাপি রঙের ব্লাউজ এবং হলুদ রঙের শাড়ি। সব মিলিয়ে বহু অনুরাগীর জীবনে বসন্ত পঞ্চমী হয়ে উঠেছেন তিনি। তার ছবিকে কেন্দ্র করে ভোরে উঠেছে অনুরাগীদের মন্তব্য। এই দিনটিতে কি কোন বিশেষ মানুষ ছিল তার সাথে? যদি এখন অব্দি তেমন কিছুই দেখা যায়নি। অভিনেত্রীও কখনো এই বিষয়ে কিছুই প্রকাশ করেননি। তবে সৌমির ভ্যালেন্টাইন কে বা কে হতে চলেছেন সেটা জানতে সদা আগ্রহী থাকবেন তার ভক্তরা।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন