জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকে আসছে মহা ধুন্ধুমার পর্ব। ইতোমধ্যে ধারাবাহিকে দেখা যাচ্ছে, মেঘনীলের বিয়ে নিয়ে ব্যস্ত দুই পরিবার। দ্বিতীয় বারের জন্য বিয়ের পিঁড়িতে বসছে দুজনেই। যদিও তাঁরা জানে না ঠিক কার সঙ্গে বিয়ে হতে চলেছে তাঁদের। মন থেকে এই বিয়েতে রাজি নয় মেঘনীল। মেঘ তাঁর বাবার অনুরোধে আর নীল তাঁর ঠাম্মির কথায় রাজি হয়েছে বিয়েতে।
এদিকে, মেঘের বিয়ে নিয়ে বিশেষ চিন্তিত ময়ূরী। কারণ কার সঙ্গে মেঘের বিয়ে হচ্ছে তা এখনও জানতে পারেনি সে। তাই মেঘের বিয়ের একদিন আগেই তড়িঘড়ি কলকাতা উপস্থিত হয় সে। মেঘের আইবুড়োভাতের সময় ময়ূরী বলে, মেঘ আগের বার তাঁর আস্ত বরকে কেড়ে নিয়েছে। তারপর ফের কিনা বিয়ের পিঁড়িতে বসতে চলেছে সে!
দেখা যাচ্ছে, মেঘের গায়ে হলুদের সময় সেখানে উপস্থিত হয় গিনি ও জিষ্ণু। মেঘের কাছ থেকে ক্ষমা চায় গিনি। সে বলে, আমি চেয়েছিলাম তুমি আর নীল দাভাই আবার এক হও। মেঘ গিনির হাত ধরে বলে এসব নিয়ে আর যেন কথা না হয়। মেঘ বাবার অনুরোধে বিয়েতে রাজি হয়েছে। নতুন করে জীবন সাজানোর ইচ্ছে তাঁর নেই।
অন্যদিকে তক্কে তক্কে ছিল ময়ূরী। গিনি আর জিষ্ণু গায়ে হলুদের অনুষ্ঠানে আসতেই ময়ূরী তাঁদের প্রশ্ন করে, তাহলে কি নীলের সঙ্গেই বিয়ে হচ্ছে মেঘের? গিনি পাল্টা উত্তর দেয়, এমনটা ভাবার কারণ কী? গিনি আরও বলে, রূপের হাত থেকে মেঘ তাঁকে বাঁচিয়েছিল একসময়। তাই মেঘের গায়ে হলুদে সে এসেছে। তাছাড়া নীলের সাথে যদি মেঘের বিয়ে হত তবে তাঁর খুশির অন্ত থাকতো না।
আরও পড়ুনঃ জন্মদিনের মাসে নতুন রূপে ধরা দিলেন ছোট পর্দার ‘মিঠাই’ সৌমিতৃষা! কালো পোশাকে দেখে চোখ ধাঁধাবে ভক্তদের
গিনির কথা শুনে অনেকটাই আন্দাজ করে নেয় ময়ূরী। এরপর সে রূপকে ফোন করে ও জিগ্যেস করে, মেঘের বিয়ে আটকানোর জন্য একটা মোক্ষম উপায় বলতে। তখনই রূপ একটা চরম উপায় বলে ময়ূরীকে। ময়ূরী ঠিক করে, মেঘের বিয়ের আগেই তাঁকে শেষ করে দেবে সে।
