জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। বর্তমানে এই ধারাবাহিকের প্রধান প্রেক্ষাপট হয়ে উঠেছে মেঘ ও নীলের বিয়ে। একের পর এক ঝড়ের ফলে একে ওপরের থেকে অনেক দূরে গিয়েছে তাঁরা। আস্তে আস্তে সম্পর্ক ঠিক হচ্ছে মেঘনীলের। এরই মধ্যে ঠাম্মি করেছে একটা দুর্ধর্ষ প্ল্যান। মেঘনীলকে এক করতে জোট বেঁধেছে দুই পরিবার।
তবে গোটা বিষয়টি হচ্ছে পাত্রপাত্রীর চোখের আড়ালে। পরিস্থিতির চাপে বিয়ে করতে রাজি হয়েছে মেঘ ও নীল। তাঁরা আদৌ জানে না ঠিক কার সঙ্গে সাত পাকে ঘুরতে চলেছে তাঁরা। এদিকে মেঘের বিয়ে নিয়ে এমনই রহস্য ঘনীভূত হয়েছে যে ময়ূরীর মনে তা সন্দেহের সৃষ্টি করছে। মেঘ কি নীলকেই বিয়ে করছে? জানতে তড়িঘড়ি কলকাতা ফিরেছে ময়ূরী।
ইতোমধ্যে দেখা যাচ্ছ দধীমঙ্গল হচ্ছে মেঘের। মেঘের বিয়ের অনুষ্ঠানে ময়ূরীর উপস্থিতি মোটেই ভালো চোখে দেখছে না অনিন্দ্য বাবু ও মধুমিতা। কারণ সকলেরই মনে ভয়, মেঘের বিয়ে আটকাতে কিছু না কিছু ফন্দি আঁটবে ময়ূরী। এদিকে ময়ূরী মনে মনে ঠিক করেছে মেঘের বিয়ের আগেই সে জেনে নেবে কার গলায় মালা দিতে চলেছে তাঁর ‘বোন’!
এরমধ্যে দেখা যায়, গায়ে হলুদের তত্ত্ব এসে গেছে।গিনি,যীষ্নু সহ অন্যান্যরা নীলের গায়ে ছোঁয়ানো হলুদ মেঘের গায়ে মাখালে পরিকল্পনার আন্দাজ পেয়ে যায় মেঘ। তখন গিনি ও যীষ্নু মেঘের কাছে গিয়ে হাতজোড় করে ক্ষমা চায়। মেঘ বলে তাঁরা কোনো অন্যায় করেনি, তাহলে ক্ষমা চাইছে কেন!
নীল ইচ্ছে করে ঘটনাটি ঘটিয়েছে আর সেই দোষের ভাগীদার তাঁরা হবে কেন।
এদিকে মেঘের বিয়ে নিয়ে ভাবতে থাকে ময়ূরী বুঝতে পারে যে তাঁর আড়ালে কিছু একটা বড় প্ল্যান হচ্ছে। সে মনে মনে ভাবে হয়তো নীলের সাথেই মেঘের বিয়ে দেবে বলে ঠিক করেছে সবাই। তাই যে করেই হোক এই বিয়ে আটকাতে হবে। তাহলে কি ময়ূরী ফের মেঘনীলের মিলন হতে দেবে না? নীলের সঙ্গে বিয়ের কথা জেনে কী বিয়ে করতে রাজি হবে মেঘ? উত্তর মিলবে ‘ইচ্ছে পুতুল’ এর পরবর্তী পর্বে।
