Bangla Serial

মাঝপথেই বন্ধ হয়ে গেলো জি বাংলার জনপ্রিয় দুই ধারাবাহিক! দুঃসংবাদ শুনে ভেঙে পড়লো ভক্তগণ!

জি বাংলার (Zee Bangla) সব ধারাবাহিকগুলির সঙ্গে দর্শকদের সংযোগ এতটাই তীব্র যে, চ্যানেলের ট্যাগলাইন ‘জীবন মানে জি বাংলা’ হয়ে উঠেছে বাস্তব। সন্ধ্যা ছটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত একের পর এক ধারাবাহিকের গল্প ও কলাকুশলীরা হয়ে উঠেছেন টেলি দর্শকদের ঘরের মানুষ। এই ধারাবাহিকগুলি কার্যত অভ্যাসে পরিণত হয়েছে দর্শকদের। তাই কোনো ধারাবাহিকের সম্প্রচার বন্ধ হলে বিশেষ মনখারাপ হয় তাঁদের। সম্প্রতি জি বাংলার অতি জনপ্রিয় দুই ধারাবাহিক (Bengali Serial) নিয়ে এল খারাপ খবর। যা শুনে মনভার দর্শকদের।

সম্প্রতি জি বাংলার সন্ধ্যা সাড়ে নটার স্লটে শুরু হয়েছে ধারাবাহিক ‘মিঠিঝোরা’। তিন বোনের গল্প নিয়ে এই ধারাবাহিকটি অল্পদিনেই দর্শকদের মন জয় করে নিয়েছে। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র রাইপূর্ণা ও নীলাঞ্জনার চরিত্রে দেখা যাচ্ছে টলি পাড়ায় অত্যন্ত পরিচিত দুই অভিনেত্রীকে। এই ধারাবাহিকে রয়েছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি, দেবাদৃতা বসু, নায়কের ভূমিকায় রয়েছেন সপ্তর্ষি রায়।

রাত দশটার স্লটে সম্প্রচারিত জি বাংলার অপর একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিলি’। অল্পদিনে
এই ধারাবাহিকটিও বেশ ভালোবাসা পেয়েছে দর্শক মহলে। ধারাবাহিকটির গল্প এক ছটফটে মেয়ে ‘মিলির’ জীবনকে কেন্দ্র করে। ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেত্রী খেয়ালী মন্ডল ও অভিনেতা অনুভব কাঞ্জিলাল। খেয়ালী-অনুভবের জুটিকে পছন্দ করেন দর্শকেরা। কিন্তু এবার মিঠিঝোরা ও মিলি ধারাবাহিক নিয়ে এল খারাপ খবর। খবর জানাল সরাসরি চ্যানেল কর্তৃপক্ষ।

বর্তমানে দেড় ঘন্টার মহাপর্বের ট্রেন্ড ফলো করছে জি বাংলা। কিছুদিন আগেই ‘মিঠিঝোরা’ অনুরাগী
রা একটানা দেড় ঘন্টার এপিসোড পেয়েছেন। কিন্তু ‘মিলি’ ধারাবাহিকটি এখনও পর্যন্ত সেই পথে হাঁটে নি। তবে সম্প্রতি জি বাংলার অপর একটি জনপ্রিয় ধারাবাহিকে আসছে মহাপর্বের এপিসোড। চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন ২ ফেব্রুয়ারি ‘মন দিতে চাই’ ধারাবাহিকে দেড় ঘন্টার মহাপর্ব দেখানো হবে।

Mon Ditey Chai TV Serial Online - Watch Tomorrow's Episode Before TV on ZEE5

রাত সাড়ে দশটায় স্লটে ‘মন দিতে চাই’ ধারাবাহিক সম্প্রচারিত করে জি বাংলা। এই ধারাবাহিকের দেড় ঘন্টার মহাপর্বের কারণে ২ ফেব্রুয়ারি ‘মিলি’ ও ‘মিঠিঝোরা’ ধারাবাহিকটি সম্প্রচারিত হবে না বলে জানিয়েছে জি বাংলা। ফলে সংশ্লিষ্ট দুই ধারাবাহিকের দর্শকেরা এদিন তাঁদের প্রিয় গল্পটি টিভি পর্দায় দেখতে পাবেন না। আবার আগামীকাল ফের ধারাবাহিকের নতুন পর্ব সম্প্রচার করা হবে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন