বর্তমানে আবার জুড়তে চলেছে জি বাংলার (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul) ধারাবাহিকের নায়ক নায়িকার জীবন। সমস্ত বাধা-বিপত্তি কাটিয়ে নায়ক নীলের ঠাম্মির বুদ্ধিতেই ফের এক হতে চলেছে তারা। এখন শুধু কয়েকটা দিনের অপেক্ষা। তবে তার আগে আরো একটা জরুরী কাজ সারতে হবে তাদের। একমাত্র তবেই এই বিয়ে সম্ভব।
বর্তমান গল্প অনুযায়ী, ডিভোর্স হয়ে গিয়েছে নায়ক-নায়িকার। তবে অদ্ভুতভাবে তাদের মধ্যে সম্পর্ক শেষ হয়ে যাওয়ার বদলে আবার নতুন করে একটু একটু করে তৈরি হয়েছে এবং পূর্বের তুলনায় অনেক বেশি নির্ভরযোগ্য হয়েছে। এটা দেখেই বেশ ভয় পাচ্ছে মধুমিতা। কারণ এমনটা চলতে থাকলে নীল কি করবে সেটা তার জানা নেই, তবে মেঘ সারা জীবন নিজের স্মৃতি আগলে ধরেই নিজের বাকি জীবনটা কাটিয়ে দেবে।
মধুমিতা প্রতিনিয়ত বিয়ে করার জন্য মেঘের উপর চাপ সৃষ্টি করে চলেছে। কিন্তু মেঘ সেই পাত্রকে একেবারেই বিয়ে করতে চায় না। সে কোনভাবেই নীলকে ভুলে যেতে পারবে না আর নতুন সম্পর্ক শুরু করতে পারবে না। এদিকে মধুমিতাও ছাড়ার পাত্রী নয়। কখনো মেঘের কোনো এক ভক্ত আবার কখনো অনিন্দ্যর কোন বন্ধুর ছেলে রিভু, কারো না কারো সাথে মেঘের জীবন জুড়ে দেওয়ার চেষ্টা করেই চলেছে সে। তখনই তাদেরকে ডেকে পাঠায় নীলের ঠাম্মি।
নীলের ঠাম্মির সাথে কথা বলে নীলের সাথে মেঘের বিয়ে পাকা করল অনিন্দ্য। কিন্তু ময়ূরী যদি জানতে পারে আবার মেঘের সাথে নীলের বিয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে তাহলে সে আবার নতুন কোন ফন্দি আটবে সবকিছু ভেস্তে দেওয়ার জন্য। আবার দুজনকে আলাদা করার চেষ্টা করবে। ময়ূরী যেভাবে অপরাধগ্রস্ত হয়ে পড়েছে সেখান থেকে বোঝাই যাচ্ছে এইবার সে যা করবে, তাতে আবারো নীল আর মেঘের জীবনই সংকটে পড়বে। তাই নীল আর মেঘের চার হাত এক করে দেওয়ার আগে ময়ূরীর কিছু একটা ব্যবস্থা করতে হবে।
রিভুর সাথে মেঘের যেদিন বিয়ে হওয়ার কথা সেই দিনই ঘটে গেল চরম অনর্থ। পান পাতা সরিয়ে শুভদৃষ্টিতে মেঘ নয়, ময়ূরীর মুখ দেখল রিভু। সে ময়ূরীর বাবা-মাকে জানায়, তার সঙ্গে অন্যায় করা হয়েছে। এইভাবে পাত্রী বদল করা মানে তাকে ঠকানো। তার একটা নিজস্ব মতামত রয়েছে। ময়ূরীর বাবা-মা তাকে বলে, ময়ূরী হচ্ছে তাদের বড় মেয়ে। সে রিভুকে ভালো রাখবে। মধুমিতা প্রায় কান্নাকাটি শুরু করে দেয় কারণ সে চায়না আরো একবার তার মেয়েটা লগ্ন ভ্রষ্ট হোক। তবে কি রিভুর সাথে ময়ূরীর বিয়ে দিয়েই মেঘ নীলের বিয়ে দেবে তারা? যদি সত্যিই এমন কিছু হয় তাহলে কেমন লাগবে দর্শকদের?
