জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকের নতুন মোড়।ধারাবাহিকের বিগত পর্বগুলিতে দেখা গিয়েছিল, মেঘ ও নীলের সম্পর্ক এখন কোর্টের রায়ের উপর নির্ভর করে রয়েছে। এদিকে, নীলের সঙ্গে ডিভোর্সের পর মেঘ কার সঙ্গে জীবন কাটাবে, তা নিয়ে চিন্তিত হন মেঘের মা ও বাবা। মেঘের বাবা স্থির করেন তাঁর মেয়ের জন্য সুপাত্র ঠিক করবেন। আর সেই কারণেই বন্ধুর ছেলের সঙ্গে তাঁর বিয়ে ঠিক করেন তিনি।
এদিকে ফের বিয়ে করতে মেঘ নারাজ হলে তাঁর মা মধুমিতা জানান, আর যাই হোক না কেন মেঘকে বিয়ে করে সংসার করতেই হবে। এদিকে, মেঘ তাঁর মনে মনে এখনও নীলকেই ভালোবাসে। নতুন করে তাই সম্পর্কে জড়াতে চায়না সে। অন্যদিকে নীলের বাড়িতেও তাঁর বিয়ের প্রস্তুতি চলছে। এদিকে, নীলও নতুন করে কাউকে ভালোবাসতে চায়না।
জি বাংলার ‘ইচ্ছে পুতুল’ অনুরাগীরা মেঘ ও নীলের পাশে আর অন্য কাউকে দেখতে রাজী নন। প্রিয় জুটির মান-অভিমান পর্ব কবে শেষ হবে তা নিয়ে চিন্তিত মেঘনীল অনুগামীরা। সোশ্যাল মিডিয়ার পাতায় একটাই দাবি তাঁদের। এবার অন্তত মিল হোক মেঘনীলের। আর শাস্তি হোক ময়ূরীর। কারণ এত ষড়যন্ত্র, চক্রান্তের পরেও ময়ূরীর শাস্তি না পাওয়ায় বেশ অসন্তুষ্ট ধারাবাহিকের দর্শকেরা। এরমধ্যেই ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিক গল্পের মোড় বদল করল।
মেঘকে দেখতে আজ রায় বাড়িতে এসেছে নতুন ঋভু। নীলের সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পর ফের মেয়েকে বিয়ে দিতে তৎপর মধুমিতা। তিনি চিন্তিত তার ও অনিন্দ্যর অবর্তমানে মেঘ কি করবে? গোটা জীবনটা কি সে একা কাটাবে? এদিকে, গিনি জিষ্ণুর সঙ্গে এক রেস্তোরাঁয় খেতে গিয়েছে মেঘ।
আরও পড়ুনঃ ‘আমি বেঁচে থাকতে এই দত্তবাড়ির একটা ইঁটও খোসবেনা’- বুলডোজারের সামনে দাঁড়িয়ে পরল পর্ণা!
পাত্রপক্ষ এসে যাতে মেঘের জন্য অপেক্ষা না করে তাই ময়ূরীকে বারবার ফোন করতে বলে মধুমিতা। কিন্তু সে ফোন করে না। উল্টে বলে মেঘ যখন ইচ্ছে হয় আসবে। আমি ততক্ষণ ঋভুর সঙ্গে বসে গল্প করি। ময়ূরীর আবভাব মোটেই ভালো লাগে না মধুমিতার। সে সরাসরি জিজ্ঞেস করে ময়ূরীর ঋভুকে পছন্দ কিনা। ময়ূরী সাফ জানায়, হ্যাঁ সে ঋভুকে পছন্দ করে। তাহলে এবার কি করবে মধুমিতা? মেঘ নয়, ময়ূরীর সঙ্গেই চার হাত এক করছেন ঋভুর?
