দর্শকদের মনের দোচালা কাটিয়ে শেষমেষ আলাদা হয়ে গেল মেঘ আর নীল। ধারাবাহিক প্রেমীদের একাংশ ভেবেছিলেন একপক্ষ ভেবেছিলেন সবটা ঠিক হয়ে গেল। আর অপর পক্ষ ভেবেছিল আলাদা হতেই হবে তাদের। অবশেষে বিবাহ বন্ধন থেকে নিজেদের মুক্ত করল জি বাংলার (Zee Bangla) ইচ্ছে পুতুলের (Ichhe Putul) নায়ক নায়িকা।
এখানেই কি শেষ হয়ে গেল মেঘ-নীলের পথ চলা? ধারাবাহিকের গল্প সেদিকে ইঙ্গিত দিলেও, নায়কের চিন্তা ভাবনা বলছে অন্য কথা। একসঙ্গে থেকে যাওয়ার আভাসও খানিক মিলেছিল দুজনের কথোপকথনে। গল্প অনুযায়ী, ডিভোর্স দিতেই দিল্লি থেকে দিনকয়েকের জন্য ফিরে এসেছিল নীল।
বাড়ির সকলে ভীষণ চটে নীলের উপর। এই কয়েকমাস সে কারোর সঙ্গে যোগাযোগ রাখেনি। সবার অভিযোগ শুনে যখন ঠাম্মির ঘরে এসেছে, সে বুঝতে পারে তাদের আলাদা হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি ভেঙে পড়েছে ঠাম্মি। যদিও তাতে কি আটকাবে মেঘ-নীলের ডিভোর্স? প্রশ্ন উঠছে নানা মহলে।
মেঘের সঙ্গে দেখা করতে এসেছে জিষ্ণু। সে আজ বেশ রোমান্টিক মুডে আছে। মেঘও বেশ মজা করতে থাকে জিষ্ণুর সঙ্গে। তাদের সব কথা গিনিকে নিয়ে। এদিকে তাল মিলিয়ে চলতে থাকে মেঘের গানের অনুষ্ঠানের তোড়জোড়। অনুষ্ঠানের ফাঁকে মেঘের মনে হয় নিশ্চয় নীল এসেছে।
আরও পড়ুনঃ আবার তিক্ততা ভুলে নতুন করে শুরু করল মেঘ নীল! ময়ূরীর কালো ছায়া থেকে দূরে এবার নিজেদের নিয়ে বাঁচবে তারা!
ঘটনাক্রমে, মেঘের সঙ্গে কথা হয় নীলের। আদালতে বিচারকের সামনে তারা একে অপরকে জানিয়ে দেয় তারা আসলেই একসঙ্গে থাকতে চায়না। বাড়ির সবাই অনেক চেষ্টা করেও, জুড়তে পারল না তাদের সম্পর্ক। ‘মিরাকেল’ হল না। তখন বিচারক জানান, আপনারা যখন বিয়ের মতো পবিত্র সম্পর্ক ছিন্ন করতে চাইছেন আমি সেই অনুযায়ী ব্যবস্থা করছি।
View this post on Instagram
