Bangla Serial

নায়ক হবার যোগ্যতা নেই সৃজনের, মায়ের বাবু হিসেবেই ভালো মানায় তাকে! নতুন প্লটে সৃজনের ওপর ক্ষেপলো ভক্তরা!

যেমন মা তার তেমন ছেলে। সন্দেহ করা অবিশ্বাস করা, অকারণে খারাপ ভাবা, নিজের আখের গোছানোর চিন্তা করা এই সবেতেই একেবারে মায়ের মতন হয়েছে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Been Fuler Modhu) ধারাবাহিকের নায়ক সৃজন।

বর্তমান গল্প অনুযায়ী, পর্ণার সাথে নোংরামি করেছে ইশা আর এই কাজে তাকে সাহায্য করেছে মৌমিতা আর অয়ন। আধুনিক টেকনোলজির সাহায্যে নায়িকার ছবিকে বিকৃত করে সবার সামনে পর্ণাকে ছোট প্রমাণিত করেছে সে। পর্ণা চেষ্টা করে চলেছে আসল অপরাধীকে ধরার।

আরো পড়ুন: টিআরপি-তে বড় চমক অনুরাগের ছোঁয়ার! নিম ফুলের মধুকে পিছিয়ে এগিয়ে এলো ফুলকি জগদ্ধাত্রী!

স্ত্রীয়ের এমন বিপদে পাশে থাকা উচিত তার স্বামীর। আর সেখানে সৃজন পর্ণার ঘাড়ে সমস্ত দোষ চাপিয়ে দিয়ে, তাকে চরম অবিশ্বাস করে চরিত্রহীন বলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা অব্দি বলে দিল এই দিনের পর্বে।

পর্ণার পাশাপাশি দর্শকদেরও বেশ অচেনা লাগছিল এই সৃজনকে। এই সৃজনের সাথে হুবহু মিলে যাচ্ছে তার মায়ের মনোবৃত্তি। সত্যি করেই মায়ের বাবু হয়ে উঠেছে সে। যার পাশে থাকার কোন ক্ষমতা নেই, সে শুধুমাত্র সন্দেহ করে মানুষকে ছোট করতে পারে। পৌরুষত্ব দেখিয়ে নিজের স্ত্রীকে বস্তু মনে করতে পারে।

Neem Phooler Madhu: তিন্নির পাতা ফাঁদে পা সৃজনের, পর্ণা কী বাঁচাতে পারবে  তার স্বামীকে? - Zee bangla serial Neem Phooler madhu written update srijan  gets involved into a tussel with tinni -

সৃজন এর এই চেহারা বেশ ক্ষিপ্ত করেছে দর্শকদের। এমন মন মানসিকতা নিয়ে কেউ নায়ক হতে পারে? তবে শুধু সৃজন নয় এইবার পর্ণার ওপরেও ভীষণ বিরক্ত হচ্ছে দর্শকরা। সৃজনকে শুধরে দেওয়ার দায় পর্ণার কেনো হবে? সবকিছুর দায়িত্ব নিজের মাথায় কেন নেবে সে? এমন দয়ার দেবী বিষয়টাকে পর্ণার মধ্যে দেখে হতাশ হচ্ছেন ভক্তরা।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন