নতুন বছর শুরুর পর থেকেই বাংলা টেলিভিশিনের ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে চলছে জোরদার টিআরপির লড়াই। টিআরপি (TRP) তালিকায় ঘটছে অহরহ রদবদল। চলতি সপ্তাহেও খানিক বদল ঘটেছে টিআরপির রেটিং চার্টে। এই সপ্তাহে কোন মেগা কী স্কোর করল।
চলতি সপ্তাহের টিআরপির পঞ্চম স্থানের অধিকারী ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowwa)। এই ধারাবাহিকের রেটিং ৭.৫। চতুর্থস্থানে রয়েছে ‘নিম ফুলের মধু ‘ (৮.০)। দর কমেছে এই ধারাবাহিকের। গত সপ্তাহে দ্বিতীয়স্থানে ছিল এই ধারাবাহিক। অবাক করে টপ তিনে চলে এসেছে নতুন ধারাবাহিক গীতা LLB (৮.১)।
দ্বিতীয়স্থানে রয়েছে ‘ফুলকি’ (Phulki)। প্রাপ্ত রেটিং ৮.২। যথারীতি নিয়ম মেনেই এই সপ্তাহের বেঙ্গল টপার জগদ্ধাত্রী (Jagaddhatri)। এ সপ্তাহে বেঙ্গল টপারের (Bengal Topper) প্রাপ্ত নম্বর ৯.১।
প্রথম দশে কোন কোন মেগা (Top 10 Bangla Serials in TRP):
* প্রথম – জগদ্ধাত্রী (৯.১)
* দ্বিতীয় – ফুলকি (৮.২)
* তৃতীয় – গীতা llb (৮.১)
* চতুর্থ – নিম ফুলের মধু (৮.০)
* পঞ্চম – অনুরাগের ছোঁয়া (৭.৫)
চলতি মাসের বাংলা ধারাবাহিকের চ্যানেলগুলিতে আসছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। অন্যদিকে শেষ হচ্ছে বেশ কয়েকটি নতুন ধারাবাহিক। দর্শকদের মনোরঞ্জনের জন্য প্রতি পর্বেই থাকছে নয়া নয়া টুইস্ট। টিআরপি বাড়া-কমার উপর নির্ভর করে বেশ বদলে যাচ্ছে বেশ কয়েকটি ধারাবাহিকের স্লট। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে নতুন মাঝে পুরোনোকে জিইয়ে রাখার প্রচেষ্টা করে যাচ্ছে দর্শকরা।
