Bangla Serial

রূপের সঙ্গে ট’ক্সি’ক সম্পর্কে ইতি টেনে কাছাকাছি জিষ্ণু গিনি, ‘ইচ্ছেপুতুল’ -এর গল্পে আসছে চাঞ্চল্যকর মোড়!

ধারাবাহিকপ্রেমী মহলে দিন দিন বেড়ে চলেছে জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছেপুতুল’ (Icche Putul)-এর জনপ্রিয়তা। শুরুর দিন থেকেই ধারাবাহিকে নায়িকা মেঘ দর্শক দরবারে বেশ জনপ্রিয়। পর্দায় মেঘের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তিতিক্ষা দাস। গল্পের শুরু থেকেই মেঘ আর নীলের মধ্যে অশান্তি লাগানোর অক্লান্ত চেষ্টা করে চলেছে মেঘের দিদি ময়ূরী।

আর ময়ূরীর সব ষড়যন্ত্র বিফলে দিতে মেঘ আর নীলের সম্পর্কের ঢাল গিনি ও জিষ্ণু। ময়ূরীর ষড়যন্ত্রের শিকার হয়ে মেঘ যখন নেশাগ্রস্ত, আর নেশাগ্রস্ত মেঘ আর জিষ্ণুকে এক ঘরে দেখে ভুল বুঝেছে নীল, তখন মেঘকে নির্দোষ প্রমাণ করতে জিষ্ণুর বাড়ি আসে গিনি। এখান থেকেই শুরু হয় তাদের এক সঙ্গে পথ চলা।

এদিকে, গিনির বিবাহিত জীবনও সুখকর নয়। তার স্বামী রূপ চরিত্রহীন, বউ পেটানো লম্পট। শ্বশুরবাড়িতে থাকার সময় গিনির উপর অকথ্য অত্যাচার চালাত সে। কারণ, গিনিকে সে শুধু তার বাবার কথায় বিয়ে করছে। পরকীয়া, নেশা কোনোটাই বাদ দেয়নি সে। এহেন রূপের সঙ্গে গিনি সংসার করুক কোনোকালেই চাননি ‘ইচ্ছেপুতুল’-এর অনুরাগীরা। বরাবরই তারা চাইতেন গিনির সঙ্গে যেন জিষ্ণুর মিল দেওয়া হয়।

কিন্তু এবার সবাইকে চমকে দিয়ে নিজের সমাজ মাধ্যমে গিনির সঙ্গে ছবি পোস্ট করেছে জিষ্ণু ওরফে অভিনেতা শমীক চক্রবর্তী। শুধু ছবি পোস্ট করেননি, খুল্লামখুল্লা ক্যাপশনে লিখেছেন ‘ বিশেষ কিছু আসছে’।

এই পোস্টের মাধ্যমে কি নতুন কিছু আভাস দিতে চাইলেন অভিনেতা? তবে কি এবার জল্পনা সত্যি করে পর্দায় জুটি বাঁধতে চলেছেন জিষ্ণু-গিনি? না তারা কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়বে মেঘ আর নীলের নতুন কোনো বিপদের হাত থেকে রক্ষা করতে?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন