Bangla Serial

বড় চমক ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে! শিমুল-শতদ্রুর মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে এলেন এই নায়িকা!

বিনোদনের সঙ্গে সামাজিক বার্তা দেয় জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Katha) ধারাবাহিক। শুরুর দিকে পারিবারিক কোন্দল, শাশুড়ি-বৌমা সংঘাত ইত্যাদি বিষয়ে দেখানো হলেও, এই মুহূর্তে গল্প একেবারে জমে ক্ষীর। নিজের প্রাণভয় উপেক্ষা করে সতীনকে বাঁচানো হোক বা শাশুড়ি-ননদের সঙ্গে সুসম্পর্ক, শিমুল এখন বহুল প্রশংসিত দর্শক মহলে।

ধারাবাহিকের গল্প অনুযায়ী, শতদ্রু আর শিমুলের মাঝে এবার প্রবেশ করতে চলেছে তৃতীয় ব্যক্তি। শতদ্রুর মা কিছুতেই চান না তার ছেলের সঙ্গে ডিভোর্সি মেয়ের বিয়ে হোক। তাই ছেলের জন্য মেয়ে দেখতে শুরু করেছে শিমুলের প্রাক্তন প্রেমিকের মা। স্টুডিও পাড়া সূত্রে খবর, এবার ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে আসতে চলেছে নতুন চরিত্র।

তবে নায়িকা শতদ্রুর বিপরীতে নয়। শতদ্রুর বোন পরমার চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী সুশ্রীতা ঘোষ। অনেকদিন ধরেই জি বাংলার ধারাবাহিকে কাজ করার ইচ্ছে প্রকাশ করতেন সুশ্রীতা। বলা বাহুল্য, অভিনেত্রীর সেই স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। জানা গিয়েছে ধারাবাহিকে সুশ্রীতার চরিত্রটি পজিটিভ।

Sushrita Ghosh

কিন্তু চরিত্র ইতিবাচক হলেও, পরমা চায় তার দাদা যেন শিমুলকে ভুলে নিজের জীবনে থিতু হয়। নতুন সম্পর্ক শুরু করে সে। আর এখানেই ‘কার কাছে কই মনের কথা’ অনুরাগীদের প্রশ্ন, তাহলে কি শতদ্রু আর শিমুলের মধ্যে দূরত্ব তৈরি করবে পরমা? নাকি বোনের মুখের দিকে তাকিয়ে কি শিমুলের প্রতি তার কর্তব্য থেকে পিছপা হবে শতদ্রু? না বোনই পাকা ধানে মই দেবে শিমুল আর পরাগের সম্পর্কে?

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, সেইটা জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’য়। অভিনেত্রীর আরও সংযোজন পার্শ্বচরিত্র বলে একটুও সমস্যা নেই তাঁর। তিনি ভালো অভিনেত্রী হতে চান। তাই যে কোনো ধরনের চরিত্র করতে তৈরি তিনি।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন