Bangla Serial

মেঘকে ফাঁসাতে ব্যর্থ! আর তাই এবার মেঘ ও তার বাবার মাঝে দূরত্ব তৈরি করতে সচেষ্ট হল কু’ট’নি ময়ূরী

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের পর্দায় যে ধারাবাহিকটি দর্শকদের মনোরঞ্জনে সফল সেই ধারাবাহিকটির নাম ইচ্ছে পুতুল (Icche Putul)। বাঙালি দর্শক চেটেপুটে এই ধারাবাহিকের রসাস্বাদন করছেন। বলা বাহুল্য, এই মুহূর্তে ভীষণ রকম উত্তেজক পর্যায়ে গিয়ে পৌঁছেছে এই ধারাবাহিকটি।

এই ধারাবাহিকের প্রত্যেকটা পর্বে রয়েছে দারুণ চমক, তীব্র আকর্ষণ। আর সেই আকর্ষণের টানেই বাঙালি দর্শক এই মুহূর্তে প্রতিদিন সন্ধ্যেবেলা টিভি চালিয়ে এই ধারাবাহিকটি দেখছেন। আসলে গল্পের মধ্যে থাকা চমক বাঙালি দর্শকদের চুম্বকের মতো আকর্ষণ করছে।

এই ধারাবাহিকে মেঘের দিদি ময়ূরীই মেঘের জীবনের একমাত্র শত্রু। সেইসঙ্গে তার সঙ্গে যুক্ত হয়েছে নতুন শত্রু রূপ। দুজনে মিলে মেঘের জীবন বিষিয়ে তুলেছিল। মেঘকে আ’ত্ম’হ’ত্যায় ইন্ধন জুগিয়েছিল এই দুজন। যদিও মেঘ সুস্থ হয়ে উঠেছে। উল্লেখ্য, বর্তমান প্লট অনুযায়ী, মন থেকে না চাইলেও অনিন্দ্যর কথা মত নীলকে ফিরিয়ে দেয় মেঘ।

আরও পড়ুনঃ সতীন নিয়ে সংসার করতে রাজি কিন্তু তাও পরাগের বাড়ি ছাড়বে না! শিমুলের কথা শুনে হেসে লুটোপুটি খাচ্ছে দর্শক

মেঘ নিজের বাবাকে বলেছিল, সে বলে, যদি কোনদিনও ফিরতে চায় তাকে যেন আটকায় তার বাবা। কারণ ফের একবার নিজের জীবন নিয়ে অনিষ্টের মধ্যে পড়তে চায়না মেঘ। যদিও মেঘ চাইলেও অনিন্দ্যবাবু একেবারেই চাইছেন না মেঘ সৌরনীলের মিলন হোক। আর এবার মেঘ আর তার বাবার মধ্যে এই কারণ দিয়েই দূরত্ব বাড়ানোর চেষ্টা করছে ময়ূরী।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন