Tollywood

আছি একসঙ্গেই! বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে আদৃতের হাতে হাত রেখে নতুন বছরকে স্বাগত কৌশাম্বীর

বাংলা বিনোদন দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম টেলিভিশনে কিছু কিছু ধারাবাহিক দর্শকদের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে।‌ আর সেই সমস্ত ধারাবাহিককে একেবারেই ভুলে যেতে পারেননি বা পারবেন না দর্শকরা। বিগত আড়াই বছরেরও বেশি সময় ধরে বাঙালিকে টানা বিনোদন জুগিয়ে গেছে জি বাংলা চ্যানেলের পর্দায় ইতিহাস লিখে যাওয়া ধারাবাহিক মিঠাই।

জি বাংলার শ্রেষ্ঠ ধারাবাহিকের খাতায় নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে গেছে এই ধারাবাহিকটি। এই ধারাবাহিকটি বন্ধ হয়ে গেলেও আজও দর্শকের মনের মণিকোঠায় উজ্জ্বল এই ধারাবাহিকটি । নায়ক-নায়িকার জনপ্রিয়তায় কিন্তু এতটুকুও ভাটা পড়েনি। আজও বাঙালি দর্শকদের মনের কোণে উজ্জ্বল হয়ে রয়েছে এই ধারাবাহিকটি। মিঠাই ধারাবাহিকের শেষের লগ্নে এই ধারাবাহিককে নিয়ে বিস্তর বিতর্ক গন্ডগোলের সূত্রপাত হয়েছিল। বিশেষ করে অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডুর সঙ্গে অভিনেতা আদৃত রায়ের সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল বলেই জানা যায়। সৌজন্যে ছিলেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী।

কৌশাম্বী মিঠাই ধারাবাহিকে নায়ক সিদ্ধার্থর দিদির চরিত্রে অভিনয় করছিলেন। আর ছবি অভিনয় করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন আদৃত-কৌশম্বী। ধারাবাহিক চলাকালীন সুপ্রিয়া মন্ডলের সঙ্গে প্রেম ভেঙে যায় আদৃতের। অন্য পুরুষকে বিয়ে করে নেন সুপ্রিয়া। আর তারপরে কৌশাম্বীর সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেতা। যদিও একে অপরকে বেস্ট ফ্রেন্ড বলে দাবি করতেন তারা। সম্প্রতি শোনা যায় এই দুজন বিয়ে করছেন। কিন্তু এর‌ইমধ্যে আবার গুঞ্জন রটে যে তাদের মধ্যে নাকি বিচ্ছেদ হয়ে গেছে।

আরও পড়ুন: দজ্জাল শাশুড়ির চরিত্রে নজরকাড়া ছিল তার অভিনয়! টলিউড দেয়নি যোগ্য সম্মান! নীরবেই চলে যান মীনাক্ষী গোস্বামী

কিন্তু বিচ্ছেদ যে হয়নি, ভালোবাসা যে আজও অটুট রয়েছে এবার তারই প্রমাণ দিলেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী। বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে আদৃতের হাতে হাত রেখে নতুন বছরকে স্বাগত জানালেন কৌশাম্বী। যেখানে দাড়ি-গোঁফ চেঁচে একেবারে ঝকঝকে নতুন লুকে ধরা দিলেন অভিনেতা আদৃত রায়। আর তার হাত ধরে বসে অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী। ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন ‘চিয়ার্স টু ২০২৪’।

Titly Bhattacharjee

তিতলি সাংবাদিকতা পেশায় বিগত চার বছর ধরে দক্ষতার সঙ্গে কাজ করে চলেছে। বিনোদন ক্ষেত্রে তার লেখনীতে আমরা সম্পৃক্ত।