বাংলা স্বর্ণযুগের অভিনেত্রী ছিলেন তিনি। এই অভিনেত্রী কাজ করেছেন বাংলার বিভিন্ন নামিদামি তারকাদের সঙ্গে। মূলত খল নায়িকার চরিত্রে তার অভিনয় ছিল নজরকাড়া। একটা সময় খলনায়িকা হিসেবে তাকে ছাড়া আর কাউকেও তেমন মনে ধরত না বাঙালির। এমনই একজন অভিনেত্রী হলেন মীনাক্ষী গোস্বামী (Meenakshi Goswami)। বহু বাংলা সুপারহিট সিনেমার অভিনেত্রী তিনি। ধীরে ধীরে অবশ্য হারিয়ে গেছেন পর্দা থেকে। যদিও মনে থেকে গেছেন বাঙালি দর্শকদের।
এলাহাবাদের সম্ভ্রান্ত পরিবার জন্ম হয়েছিল অভিনেত্রীর। অবশ্য ছোটবেলা থেকে তিনি স্বপ্ন দেখতেন বড় অ্যাথলিট হওয়ার। খেলাধুলায় ছিল দারুণ আগ্রহ। ভালো সাঁতারু তো ছিলেনই পাশাপাশি দারুণ ভলিবলও খেলতেন তিনি। আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য রাশিয়াতেও গিয়েছিলেন। যদিও পরবর্তীতে মীনাক্ষীর শারীরিক বেশ কিছু অক্ষমতা ধরা পড়ে। আর যে কারণে খেলার দুনিয়াকে বিদায় জানাতে বাধ্য হন তিনি।

এরপর তার ভালোবাসা তৈরী হয় অভিনয়ের প্রতি। যোগ দেন ‘পিপলস লিটল থিয়েটার’ নামক একটি নাট্যদলে। সেখানে সাধন গুহ, অতীনলাল গাঙ্গুলীর কাছ থেকে নাচও শিখেছিলেন তিনি। এরপর ‘দক্ষযজ্ঞ’ ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন মীনাক্ষী। কিন্তু সেই ছবি চলেনি। তবে দর্শকদের কাছে এই অভিনেত্রীর জনপ্রিয়তা, পরিচিতি তৈরী হয়, উত্তম কুমার অভিনীত ‘ওগো বধূ সুন্দরী’ সিনেমায় অভিনয়ের মধ্যে দিয়ে।
একাধিক আইকনিক ছবিতে দজ্জাল শাশুড়ির ভূমিকায় অভিনয় করে দর্শকদের মনোরঞ্জন করেছিলেন এই অভিনেত্রী। যাকে গা জ্বালানো অভিনয়। ‘ছোট বউ’ সহ একাধিক সুপারহিট সিনেমায় সফল অভিনয় যাত্রা তার। ‘মেঘমুক্তি’, ‘অপরূপা’, ‘তনয়া’, ‘অমর গীতি’, সহ একাধিক ছবিতে মীনাক্ষীর অভিনয় দেখে মন ভরেছিল দর্শকদের।
আরও পড়ুনঃ নিজের মনমর্জি চলে, কারর কথা শোনে না! ছেলেকে নিয়ে বেজায় দুশ্চিন্তায় অভিনেত্রী রচনা ব্যানার্জি
শোনা যায়, দজ্জাল শাশুড়ি চরিত্রে এই অভিনেত্রীর অভিনয় এতটাই অসামান্য ছিল যে পরিচালকরা সেই চরিত্রে এই অভিনেত্রীকে ছাড়া আর অন্য কাউকে নিতেই চাইতেন না।এই অভিনেত্রীকে শেষবারের মতো দেখা গিয়েছিল ‘আলেয়ার আলো’ ছবিতে। বলাই বাহুল্য, সময়ের সঙ্গে সঙ্গে এই অভিনেত্রীকে ভুলে গেছেন দর্শকরা। এমনকী মৃত্যুতেও তাকে মনে করেনি টলিউড। ২০১২ সালের ৮ই এপ্রিল প্রয়াত হন এই প্রবীণ অভিনেরী। কিন্তু তার মৃত্যুসংবাদটুকুকেও কোনও সংবাদপত্রে সেভাবে জায়গা দেওয়া হয়নি। চুপিসারেই চিরবিদায় নেন বাংলা সিনেমার এই নামী অভিনেত্রী।
