Bangla Serial

১০-১২ বছর ধরে বিতর্কহীনভাবে কাজ করে চলেছেন! আসল টেলিভিশন কুইন শ্বেতা ভট্টাচার্য! বলছেন নেটিজেনরা

এই মুহূর্তে বিভিন্ন চ্যানেলে শুরু হয়েছে একাধিক সব নতুন নতুন ধারাবাহিক! আর উল্লেখযোগ্য ভাবেই নতুন’কে জায়গা করে দিতে পুরোনোকে সরে যেতেই হয়। এমনটা প্রযোজ্য সিরিয়াল জগতেও। আর তাই নতুন ধারাবাহিককে জায়গা করে দিতে বারংবার সরে যাচ্ছে পুরনো ধারাবাহিকগুলি। শুরু হচ্ছে নতুন নতুন সব ধারাবাহিক।‌ আর সেই ধারাবাহিকতাতেই কিছুদিন আগে বন্ধ হয়ে গেছে জি বাংলার ধারাবাহিক সোহাগ জল ।আর যার ফলে খুবই মন খারাপ হয়ে গিয়েছিল কলাকুশলীদের। কারণ তাদের প্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে আর তারা দেখতে পাবেন না।

বলাই বাহুল্য, বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্বেতা ভট্টাচার্য। ‘সিঁদুর খেলা’, ‘জড়োয়ার ঝুমকো’ থেকে শুরু করে ‘যমুনা ঢাকি’ একের পর এক ৭টি সিরিয়ালের মুখ্য চরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তার ভক্ত সংখ্যাও নেহাত কম নয়। আর এবার এই অভিনেত্রী ফিরছেন নতুন ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে নিয়ে সেই জি বাংলার পর্দাতেই।

তবে ইতিমধ্যে সিনেমায় অভিনয় সারা হয়ে গেছে তার। গত বছর তিনিও দেবের বিপরীতে সুপারহিট প্রজাপতি সিনেমায় অভিনয় করেছিলেন নায়িকা চরিত্রে। বেশ ভালোই অভিনয় করেছিলেন তিনি। তবে লোক দেখানো বাড়াবাড়িটা বোধ হয় তাকে নিয়ে একটু কমই হয়েছিল।

অভিনেত্রীর কাছে ছোট পর্দা থেকে বড় পর্দার এই সফর খুব যে মসৃণ ছিল এমনটা নয়, নিজের পরিশ্রম, প্রতিভার জেরেই সাফল্য অর্জন করেছেন অভিনেত্রী।‌ শরীর দেখানো খোলামেলা পোশাক, বা অন্য কোনও কিছুর বিনিময় কাজ পেতে নারাজ শ্বেতা।‌ শুধুমাত্র নিজের গুনেই আজ উজ্জ্বল তিনি। আর সেই কারণেই দীর্ঘ ১০-১২ বছর ধরে সফলভাবে অভিনয় করে চলেছেন তিনি।

যাকে বলে সম্পূর্ণভাবে বিতর্কহীন ভাবে অভিনয় করে চলেছেন এই অভিনেত্রী। কটাক্ষ, বিতর্ক কোনদিনও ছুঁতে পারিনি শ্বেতাকে। শুধুমাত্র কাজকে নিজের লক্ষ্য করে জীবনে এগিয়ে চলেছেন এই অভিনেত্রী। আর তাই এতটা সফল তিনি। আর সেই কারণেই নেটিজেনরা এক বাক্যে বলছেন, আসল টেলিভিশন কুইন হলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য! অন্য কেউ নয়! তাদের মতে বাংলা সিনেমায় যেরকম কোয়েল মল্লিক রানী। সেইরকমই বাংলা সিরিয়ালে শ্বেতা।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন