Bangla Serial

মেয়ের জন্য বাবার আকুতি, ভালোবাসা, আবেগ দারুণ ভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন! কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা

বলা বাহুল্য এই মুহূর্তে বাংলা টেলিভিশনের পর্দায় যে ধারাবাহিকটি দর্শকরা দারুণ রকমের আগ্রহ নিয়ে দেখছেন সেই ধারাবাহিকের নাম অবশ্যই ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এই ধারাবাহিকটির জনপ্রিয়তা এই মুহূর্তে আকাশ ছোঁয়া। বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন ছড়ালেও এই মুহূর্তে দর্শকরা মন দিয়ে এই ধারাবাহিকটি দেখছেন।

একটা সময় যে ধারাবাহিক দর্শকদের কাছে পাত্তা পেত না, দর্শকরা যে ধারাবাহিক বন্ধ করে দেওয়ার দাবি জানাতেন আজ তারাই সেই ধারাবাহিকে মুগ্ধ হয়ে রয়েছেন। এই ধারাবাহিকের মূল নায়ক-নায়িকা থেকে শুরু করে পার্শ্ব চরিত্রের অভিনেতা-অভিনেত্রীরা সবাই কামাল করছেন। প্রত্যেকের অভিনয়েই মুগ্ধ দর্শকরা।

উল্লেখ্য, এই ধারাবাহিকটিতে মূল চরিত্র মেঘ, ময়ূরী, সৌরনীলের পাশাপাশি পার্শ্ব চরিত্রগুলিও সমানভাবে গুরুত্বপূর্ণ। এই ধারাবাহিকে কিন্তু প্রত্যেকটি চরিত্রের‌ই আলাদা করে গুরুত্ব এবং বিশেষত্ব রয়েছে। প্রত্যেকটি চরিত্রের একটা করে আলাদা ছাপ রয়েছে। তবে এই ধারাবাহিকে এমন একটি চরিত্র রয়েছে যে চরিত্রটি বাঙালি দর্শকদের কাছে ভীষণ রকমভাবে জনপ্রিয় হয়েছে।

এই চরিত্রের স্পষ্টবাদী কথা, আপোষহীন মনোভাব, তীব্র আত্মসম্মানবোধ দর্শকদের ভীষণভাবে অভিভূত করেছে। বাঙালি দর্শক এই চরিত্রের প্রশংসায় এখন পঞ্চমুখ। এই চরিত্রটির কারণেই এই ধারাবাহিকের নায়িকা মেঘ এত বেশি আত্মসম্মান বোধে ভরপুর, স্পষ্টবাদী। যিনি মেঘকে লড়াই করার শক্তি দেন, পথ দেখান। তিনি মেঘ, ময়ূরীর বাবা অনিন্দ্য রায়। অর্থাৎ অভিনেতা কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়।

সঞ্চালনা থেকে বাংলার অভিনয় দুনিয়া সর্বত্রই সফল পদচারণা তার। ইচ্ছে পুতুল ধারাবাহিকে তার অভিনয়ে মজে রয়েছেন দর্শকরা। কী প্রচন্ড রকমের পজিটিভ চরিত্র। মেঘের প্রতি তার ভালোবাসা আবেগ মন ছুঁয়ে গেছে দর্শকদের। শুধু কী তাই ? অসুস্থ মেয়েকে বাঁচানোর জন্য তার আকুতি দেখে চোখের জল এসেছে দর্শকদের। আসলে একজন বাবা তো এমনই হন। বাবারাই তো আগলে রাখেন, আঁকড়ে রাখেন। নিজেদের আবেগকে সবসময় লুকিয়ে রাখেন। যখন সন্তানের পর কোন বিপদ নেমে আসে তখন তারাই ঝাঁপিয়ে পড়ে সন্তানকে সব বিপদ থেকে উদ্ধারের চেষ্টা। আর এখানে অনিন্দ্যবাবুর চরিত্রটা তারই উৎকৃষ্ট নিদর্শন। আর সেই চরিত্রে অনবদ্য কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন