Bangla Serial

যার নিজের‌ই মনের জোরের প্রয়োজন সে কী সাহস দেবে মেঘকে? নায়কের ব্যবহার একেবারেই নায়কোচিত নয়, বলছেন নেটিজেনরা

এই মুহূর্তে বাঙালি দর্শকদের পছন্দের ধারাবাহিকের নাম অবশ্যই ইচ্ছে পুতুল (Icche Putul) । একটা সময় পর্যন্ত যে ধারাবাহিকটিকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ ছিলেন নেটিজেনরা আর আজ সেই ধারাবাহিকটিই দর্শকদের মন জিতে নিয়ে রীতিমতো ছুটে চলেছে। ষড়যন্ত্র, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব সবকিছু মিলে মিশে এক হয়ে গেছে এই ধারাবাহিকে।‌

এই মুহূর্তে, উত্তেজনা আর রোমাঞ্চে টইটুম্বুর এই ধারাবাহিকটি। দর্শককে বিনোদন দেওয়ার সমস্ত উপকরণই মজুত রয়েছে এই ধারাবাহিকে। এই মুহূর্তে এই ধারাবাহিকের জমাটি গল্পের বুননে মুগ্ধ হয়ে রয়েছেন এই ধারাবাহিকের দর্শকরা। এই মুহূর্তে দাঁড়িয়ে ধারাবাহিকের গল্প অনুযায়ী ময়ূরী ফের নতুন করে মেঘের ক্ষতি করার ষড়যন্ত্র করে। এইবার সে জিষ্ণুর সঙ্গে নাম জড়িয়ে মেয়েকে নেশাগ্রস্থ প্রমাণ করে তার মান-সম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দেওয়ার প্রচেষ্টা করে।

কিন্তু এই কাজে রূপ এবং ময়ূরী বেশ কিছু ভুল করে ফেলেছে। অতটা জমাট বাঁধেনি তাদের প্ল্যান আর তাই ধরা পড়ার আশঙ্কা রয়েছে প্রত্যেকটা মুহূর্তেই। আর তারা ভেবেছিল এইবার হয়ত সবাই মেঘের পাশ থেকে সরে যাবে। কিন্তু না তা হয়নি। মেঘের বাবা-মা সবাই তাকে আগলে রেখেছে।

ব্যতিক্রম শুধু নীল। এতদিন ধরে নিজেকে শুধরে ফেলবো, সন্দেহ করব না বলে বলে মেঘের মাথা খেয়ে ফেললেও সেই আবার‌ও মেঘকে সন্দেহ করে নীল। নেশাগ্রস্ত মেঘ আর তার সঙ্গে জিষ্ণুকে দেখে নোংরা ভাবনাই মাথায় আসে তার। কারণ তার মানসিকতাটাই নোংরা। লোকে বোঝালে বুঝে ক্ষমা চাইতে যায় আবার পরক্ষণেই মোটা বুদ্ধিতে নোংরা ভাবনা চলে আসে।

নীল নোংরা ভাবনায় মেতে থাকলে গিনি আর কাকুমনি এসে নীলকে বলে, এই সময় মেঘের যেটা প্রয়োজন সেটা হল তার কাছের মানুষদের সঙ্গ, তাদের বিশ্বাস। তাই নীলের উচিত মেঘের কাছে গিয়ে ওর হাত দুটো শক্ত করে ধরে ওর পাশে থাকা। তবে নেটিজেনরা বলছেন, যে মেঘকে বিশ্বাস করতে পারে না। দোটানায় ভোগে, সে কী করে মেঘকে সাহস জোগাবে? নায়কের ব্যবহার একেবারেই না পসন্দ দর্শকদের।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন