বর্তমান সময়ে জি বাংলার প্রায় সমস্ত ধারাবাহিকই দারুণ রকমভাবে হিট। এর মধ্যে যে ধারাবাহিকটি এক বছরের কাছাকাছি সময়ে দাঁড়িয়ে দর্শকদের মনোরঞ্জন করে চলেছে সেই ধারাবাহিকটির নাম ইচ্ছে পুতুল (Icche Putul) ।
বলাই বাহুল্য, প্রায় এক বছরের দোড়গোড়ায় পৌঁছেও আজও এই ধারাবাহিকের সাফল্য কিন্তু অমলীন। বলাই বাহুল্য শুরু থেকে এই ধারাবাহিকটির এহেন সাফল্য কিন্তু একেবারেই ছিল না। শুরুর দিকের গল্প মনে ধরেনি দর্শকদের। কিন্তু পরবর্তীতে যখন গল্পের প্লট পরিবর্তন হয় তখন থেকে এই ধারাবাহিকের কদর বাড়তে থাকে।
উল্লেখ্য, এই ধারাবাহিকের অন্যতম ভিলেন হল এই ধারাবাহিকের নায়ক চরিত্র নায়ক সৌরনীল। এই ধারাবাহিকে তার মূল কাজ নিজের স্ত্রী অর্থাৎ ধারাবাহিকের নায়িকা মেঘকে অপমান করা, অসম্মান করা, অবিশ্বাস করা, সন্দেহ করা। আর তারপর লোকে বোঝালে নায়িকার কাছে এসে নাটুকে কথাবার্তা বলে ক্ষমা চেয়ে নেওয়া।
আত্মসম্মানবোধ বলে বিন্দু বিসর্গ আর তার বাকি নেই। সবার কাছে প্রতিনিয়ত অপমানিত হওয়ার পরেও সে ওই মুখ নিয়ে চলে আসে ক্ষমা চাইতে। কেউ অপমান করলেও তার মধ্যে অনুতাপ আর হয় না কারণ সে এতই ভুল করে। দর্শকদের কাছে ভীষণ রকমের মেরুদন্ডহীন, ঢ্যাঁটা একটি চরিত্র হলো সৌরনীল।
বর্তমান সময়ের গল্প অনুযায়ী এই ধারাবাহিকে দেখানো হয়েছে, ময়ূরী নতুন করে মেঘের ক্ষতি করার ষড়যন্ত্র করে। এইবার সে জিষ্ণুর সঙ্গে নাম জড়িয়ে মেয়েকে নেশাগ্রস্থ প্রমাণ করে তার মান-সম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দেওয়ার প্রচেষ্টা করে। যথারীতি, নোংরা মানসিকতার সৌরনীল সেই ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে মেঘ আর জিষ্ণুকে কালিমালিপ্ত করে। সবার সামনে জিষ্ণুর গায়ে হাত তোলে সে। তার অবিশ্বাসের কারণেই আরও বেশি করে সম্মানহানি হয় মেঘের।
যথারীতি অপমান করে বাড়ি চলে আসার পর লোকের বোঝানোয় আবার মেঘের কাছে ক্ষমা চাইতে চলে গেছে সে। আর এবার সৌরনীলকে তার জায়গা বোঝালেন মেঘের বাবা অনিন্দ্য বাবু।এদিনের পর্বে দেখা যায়, মেঘকে বার বার ফোন করার পরেও ফোন না তলায় সোজা মেঘের বাড়ি চলে যায় নীল। দরজা খুলে নীলকে দেখে ভীষণ রেগে যান অনিন্দ্য বাবু। নীল বলে, সে দশ মিনিটের জন্য মেঘের সাথে কথা বলতে চায়। সে নাকি ভুল করেছে আর তাই সে ক্ষমা চাইবে।
নীলের এই সমস্ত নাটুকে কথা শুনে রীতিমতো রেগে যান অনিন্দ্য বাবু। তিনি বলেন, “তোমার এই নাটক অসহ্য হয়ে উঠেছে। কথা না বাড়িয়ে এখান থেকে চলে যাও। মেঘের জীবনে তুমি একটা জলজ্যান্ত সমস্যা। মেঘের জীবনকে তছনছ করার জন্য তুমি দায়ী।” তিনি আরও বলেন আমার মনে হয় “তুমিই চক্রান্ত করে মেঘের সম্মানহানি করেছ। তুমি আদ্যোপ্রান্ত নোংরা মানসিকতার একটা ছেলে।”
