Bangla Serial

রূপ-ময়ূরীর সত্যি ফাঁস করতে এক হলো গিনি-জিষ্ণু! তবে কি এবার একে অপরের প্রেমে পড়বে এই দু’জন?

একটা সময় পর্যন্ত যে ধারাবাহিকটিকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ ছিলেন নেটিজেনরা আর আজ সেই ধারাবাহিকটিই দর্শকদের মন জিতে নিয়ে রীতিমতো ছুটে চলেছে। আর তাই আজ সন্ধ্যা হলেই এই ধারাবাহিকটি দেখার জন্য টিভি চালিয়ে বসে পড়েন দর্শকরা। ষড়যন্ত্র, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব সবকিছুর দারুণ মিশেল ইচ্ছে পুতুল (Icche Putul)

উত্তেজনা আর রোমাঞ্চে ট‌ইটুম্বুর এই ধারাবাহিকটি। দর্শককে বিনোদন দেওয়ার সমস্ত উপকরণই মজুত রয়েছে এই ধারাবাহিকে। এই মুহূর্তে এই ধারাবাহিকের জমাটি গল্পের বুননে মুগ্ধ হয়ে রয়েছেন এই ধারাবাহিকের দর্শকরা। প্রত্যেকটা পর্বে এই ধারাবাহিকে‌ এতটা উত্তেজনা রয়েছে যে এই ধারাবাহিক না দেখে থাকতে পারছেন না দর্শকরা।

এই মুহূর্তে দাঁড়িয়ে ধারাবাহিকের গল্প অনুযায়ী ময়ূরী ফের নতুন করে মেঘের ক্ষতি করার ষড়যন্ত্র করে। এইবার সে জিষ্ণুর সঙ্গে নাম জড়িয়ে মেয়েকে নেশাগ্রস্থ প্রমাণ করে তার মান-সম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দেওয়ার প্রচেষ্টা করে। কিন্তু এই কাজে রূপ এবং ময়ূরী বেশ কিছু ভুল করে ফেলেছে। অতটা জমাট বাঁধেনি তাদের প্ল্যান আর তাই ধরা পড়ার আশঙ্কা রয়েছে প্রত্যেকটা মুহূর্তেই।

তবে অবশ্য মাথামোটা নীল ভাবে জিষ্ণু মেঘের সুযোগ নিয়েছে। সে জিষ্ণুকে মারতে উদ্যত হয়ে ওঠে। এমনকি জিষ্ণুর ভবিষ্যৎ অন্ধকার করে দেবে বলেও তাকে হুমকি দেয়। কিন্তু জিষ্ণু সমস্ত কথা খুলে বলে গিনিকে। আর জিষ্ণুর মুখে রিসর্টের নাম জানতে পেরে গিনির মনে সন্দেহ হয় যে এই সমস্ত কর্মকাণ্ডের পেছনে রয়েছে রূপ। কারণ রূপের মুখে অনেকবার ওই রিসোর্টের নাম শুনেছে গিনি।

আরও পড়ুনঃ প্রাক্তনের বাড়িতে নিমন্ত্রণ পেলে কে এরকম রোজ রোজ চলে যায়? শতদ্রুর শিমুলের বাড়িতে আসা দেখে কটাক্ষ নেটিজেনদের

আর এবার রহস্যের কিনারা করতে জিষ্ণু আর গিনি এক হয়েছে। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, জিষ্ণু আর গিনি ছদ্মবেশ নিয়ে প্রেমিক-প্রেমিকা সেজে গেছে ওই রিসর্টে। সেখানে গিয়ে নাটকের অংশ হিসেবে জিষ্ণু রিসর্টের ম্যানেজমেন্টকে টাকা খাইয়ে গিনির সর্বনাশের প্রস্তাব দেবে। প্রথমে রাজি হতে না চাইলেও টাকার পরিমাণ জানতে পেরে তারা রাজি হয়ে যাবে। শুধু তাই নয়, বিভিন্ন ছুঁতোয় তারা হোটেলের কর্মীদের কাছ থেকে জিষ্ণু ও মেঘের সঙ্গে ঘটা ঘটনার সত্যতা বার করে নেবে। আর এই সবটাই তারা রেকর্ড করবে প্রমাণ হিসেবে। মনে করা হচ্ছে একসঙ্গে এইসব করতে গিয়ে একে অপরের প্রেমে পড়বে গিনি আর জিষ্ণু। মেঘের সঙ্গে নয় বরং গিনির সঙ্গে মিলন দেখানো হতে পারে জিষ্ণুর বলে মনে করা হচ্ছে।

Titly Bhattacharjee

তিতলি সাংবাদিকতা পেশায় বিগত চার বছর ধরে দক্ষতার সঙ্গে কাজ করে চলেছে। বিনোদন ক্ষেত্রে তার লেখনীতে আমরা সম্পৃক্ত।