বাংলা টেলিভিশনের পর্দায় যে ধারাবাহিকটি এখন সমানভাবে দর্শকদের মন জয় করে চলেছে তার নাম ইচ্ছে পুতুল (Icche Putul) । এক শ্রেনীর বাঙালি দর্শকদের খুবই পছন্দের এই ধারাবাহিকটি। এই মুহূর্তে দাঁড়িয়ে এই ধারাবাহিকের প্রতিটি পর্বই তুমুল জমজমাট। এই মুহূর্তে বাঙালি দর্শক মুগ্ধ হয়ে গেছে এই ধারাবাহিকের প্রতিটি পর্ব দেখে। এই ধারাবাহিকটির গল্প অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করেছে।

অত্যন্ত খারাপ ধারাবাহিকের তকমা পাওয়া এই ধারাবাহিকটি সমস্ত রকমের খারাপ তকমা সরিয়ে এই মুহূর্তে দর্শকদের কাছে জমজমাট একটি ধারাবাহিক হয়ে উঠেছে। আসলে গল্প বদলের ফলে এই ধারাবাহিক এতটা জমে উঠেছে। জমাটি গল্পের কারণেই আজ এক বছরের কাছাকাছি সময়ে পৌঁছেও এই ধারাবাহিকের টিআরপি কিন্তু বেশ ভালো।
সম্প্রতি ফের ময়ূরীর নতুন ষড়যন্ত্রের শিকার হয়েছে মেঘ। জিষ্ণুর সঙ্গে মেঘের নাম জড়িয়ে মেঘকে বদনাম করে তাকে আবারও নীলের চোখে ছোট করার পরিকল্পনা করে ময়ূরী। মেঘের নাম করে ভুয়ো প্রেমপত্র পাঠিয়ে সৌরনীলকে রায়চকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে।
View this post on Instagram
আর অন্যদিকে মেঘ আর জিষ্ণু ওখানে পৌঁছয় গানের অনুষ্ঠানের জন্য। কিন্তু সেখানেই মেঘের পানীয়র মধ্যে কিছু একটা মিশিয়ে দেয় রূপ। যাতে নেশাগ্রস্থ হয়ে পড়ে মেঘ। আর জিষ্ণু মেঘকে সাহায্য করতে তার ঘরে গেলে ময়ূরী প্রমাণ করার চেষ্টা করে তারা নাকি একসঙ্গে মদ খেয়ে নোংরামো করছিল।
ষড়যন্ত্র করে সব প্লট এমনভাবে সাজিয়েছিল ময়ূরী যাতে মনে হয় জিষ্ণু মিথ্যে কথা বলছে। নীল জিষ্ণুকে মেঘের সঙ্গে দেখেই ভুল ভাবে। ভাবে জিষ্ণু মেঘের অনিষ্ট করেছে। কারণ সন্দেহ করাটাই তার স্বভাব। আর মুখে সন্দেহ করব না বললেও সে মেঘকে সন্দেহ না করে থাকতে পারে না।
View this post on Instagram
আর এখানেই দর্শকদের নীলকে নিয়ে আপত্তি। যে জিষ্ণু শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে মেঘের এত যত্ন করে, সেখানে নীল তার স্বামী হয়ে তাকে সন্দেহ করা ছাড়া আর কিছু করেনা। মুখে ভালোবাসার কথা বললেও আসল জায়গায় তার ভালোবাসা বোঝা যায়না। খালি সন্দেহ, অপমান টুকুই সে দিয়েছে মেঘকে। আর তাই নেটিজেনরা বলছেন ‘বুড়ো’, ‘মেরুদণ্ডহীন’, ‘বিচ্ছিরি’ নীল নয়! জিষ্ণুর সঙ্গে মিল হোক নীলের। জিষ্ণু মেঘকে মাথায় করে রাখবে দাবি তাদের।
