Bangla Serial

মাতাল নায়কদের বুকে মাথা রেখে শুয়েই কাজ হাসিল মিশকা, ঈশা, ময়ূরীদের! নতুন ট্রেন্ড দেখে হেসে খুন নেটিজেনরা

টেলিভিশনের পর্দায় নায়ক-নায়িকাদের পাশাপাশি খলনায়ক-খলনায়িকারও সমানভাবে উজ্জ্বল। ‌ তবে এমন কিছু কিছু খলনায়ক-খলনায়িকা থাকেন যারা মাত্রাতিরিক্ত জনপ্রিয়তা অর্জন করে নেন খুব অল্প সময়ের মধ্যে। বলাই বাহুল্য, বর্তমান সময়ে বাংলা টেলিভিশনের পর্দায় এমন বেশ কিছু অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যারা খলনায়িকা হয়ে টেলিভিশনের পর্দায় রাজত্ব করছেন।

বাংলা টেলিভিশনের দুনিয়ায় শুধুমাত্র নায়ক নায়িকারা রাজত্ব এমনটা একেবারেই বলা যায় না। ধারাবাহিকে খলনায়ক বা খলনায়িকা যদি না থাকে তাহলে যেন আসর জমে না। অনেক সময় তো নায়ক নায়িকার থেকে আবার খলনায়ক-খলনায়িকারা বেশি জনপ্রিয় হয়ে ওঠেন। তাদের নিয়ে চর্চা হয় বহুগুণ বেশি। খল চরিত্রে অভিনয় করা নিতান্তই কঠিন। আর এই চরিত্রে ভালো অভিনয় করলে প্রশংসা নয়, কটাক্ষ, সমালোচনা জোটে কপালে।

বলাই বাহুল্য, অভিনয় দুনিয়ায় একটা কথা এক বাক্যে স্বীকার করে নেওয়া হয় যে পজিটিভ চরিত্রের থেকে নেগেটিভ চরিত্রে অভিনয় করা কিন্তু বেশ কঠিন কাজ। কারণ একটা মানুষকে নিজের ব্যক্তিগত জীবনের থেকে সম্পূর্ণ বিপরীতমুখী হয়ে এই অভিনয় করতে হয়‌। আর তাদের অভিনয় দেখে দর্শকরা যদি তাদের মন প্রাণ ভরে গালাগালি দেন, মারতে আসেন সেখানেই তাদের অভিনয়ের সাফল্য, অভিনয়ের মুক্তি।

সাম্প্রতিক সময়ে বাংলা টেলিভিশনের দুনিয়ায় এমন খলনায়িকাদের আমরা পেয়েছি যারা নিজেদের প্রেমকে হাতিয়ে নেওয়ার জন্য নিজেদের সবথেকে কাছের মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছেন। অবশ্যই বুঝতে পারছেন কাদের কথা বলছি। একজন হলেন স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের খলনায়িকা মিশকা। অন্যজন ইচ্ছে পুতুল ধারাবাহিকের খলনায়িকা ময়ূরী। আর অপরজন নিম ফুলের মধু ধারাবাহিকের ঈশা। আর এই তিনজন‌ই অভিনব উপায়ে প্রেম হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছেন।

আরও পড়ুনঃ জিষ্ণুর ওপর কপট রাগ মেঘের! অন্য মেয়ের প্রেমে পড়েছে জিষ্ণু! কোথাও কি মানতে কষ্ট হচ্ছে মেঘের?

এই যেমন মিশকা। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি মাতাল সূর্যের সুযোগ নিয়ে সূর্যের বুকে মাথা রেখে শুয়ে সে প্রমাণ করে দিয়েছে সে নাকি ঘনিষ্ঠ হয়েছে। যা দেখে বুক ফেটেছে দীপার। আবার মেঘ‌ও নীলের মাতলামির সুযোগ নিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে।‌ সম্প্রতি নিম ফুলের মত ধারাবাহিকেও এই একই ট্র্যাক দেখা গেছে যেখানে সৃজনের মাতলামোর সুযোগ নিয়ে ঈশা ঘরের দরজা বন্ধ করে তার বুকে মাথা রেখে গোটা রাত কাটিয়ে দিয়েছে। আর সকালে উঠে ঘনিষ্ঠতার অভিযোগ করেছে।‌ প্রত্যেকটা ধারাবাহিকে এই একই ট্র্যাক দেখে রীতিমতো হাসছে নেটপাড়া।

Titly Bhattacharjee

তিতলি সাংবাদিকতা পেশায় বিগত চার বছর ধরে দক্ষতার সঙ্গে কাজ করে চলেছে। বিনোদন ক্ষেত্রে তার লেখনীতে আমরা সম্পৃক্ত।