বাংলা টেলিভিশনের দুনিয়ায় যে ধারাবাহিকটি সদাই দর্শকদের মনোরঞ্জন করে চলেছে তার নাম ইচ্ছে পুতুল (Icche Putul) । বলাই বাহুল্য, বাঙালি দর্শকরা এখন এই ধারাবাহিকটি বাঙালি দর্শকমনে আলাদাই প্রভাব বিস্তার করেছে। আর যার ফলে এখন এই ধারাবাহিকের আকাশছোঁয়া জনপ্রিয়তা। বলাই বাহুল্য, দারুণ রকমের টিআরপি না থাকলেও এই মুহূর্তে এই ধারাবাহিকটি ভালোভাবেই দর্শকদের মন জিতে নিয়েছে।
তীব্র উত্তেজনা, দারুণ সব গল্পের প্লটের কারণে এই মুহূর্তে বাঙালি দর্শকরা এই ধারাবাহিকটি দেখার প্রতি এতটা বেশি করে আগ্রহ বেড়েছে। আর তুমুল এই উত্তেজনার কারণেই এই মুহূর্তে এই ধারাবাহিকের গল্প মন কেড়ে নিয়েছে দর্শকদের। ফের একবার মেঘের সর্বনাশ করার জন্য রূপের সঙ্গে মিলে পরিকল্পনা করেছে সে। আরও একবার মেঘের জীবন নষ্ট করে দিতে চায় সে। সৌরনীল ও অনিন্দ্য বাবুর চোখে মেঘকে ছোট করার জন্য সমস্ত রকম আঁটঘাট বেঁধে নেমেছে ময়ূরী।
ইচ্ছে পুতুল নামক এই ধারাবাহিকটি দেখিয়ে দিয়েছে আপন মায়ের পেটের দিদি ঠিক কতটা ভয়ংকর হতে পারে, স্বার্থপরতা কোন পর্যায়ে পৌঁছাতে পারে, একজন মানুষকে মানুষ ঠিক কতটা হিংসে করতে পারে। একজন দিদি বোনের জীবন কী রকমভাবে ধবংস করতে পারে তার উদাহরণ হল ময়ূরী।
রূপ ময়ূরীর প্ল্যানে মেঘ আর জিষ্ণু রায়চক পৌঁছেছে গানের অনুষ্ঠানের জন্য। কিন্তু সেখানেই মেঘের পানীয়র মধ্যে ওয়েটারের মাধ্যমে কিছু একটা মিশিয়ে দেয় রূপ। যাতে নেশাগ্রস্থ হয়ে পড়ে মেঘ। এরপর টেবিল থেকে উঠে দাঁড়াতে গেলে মাথা ঘুরে যায় মেঘের। মাতলামো করতে থাকে মেঘ। বিষয়টা সন্দেহজনক লাগে জিষ্ণুর।
সে নিজের ঘরে স্থির থাকতে না পেরে মেঘের ঘরে আসে সেখানেই কাঁদতে কাঁদতে মেঘ বলতে থাকে জিষ্ণুকে, সে শুধুমাত্র নীলকে ভালোবাসে। নীল ছাড়া অন্য কোনও পুরুষের কথা কল্পনাতেই আনতে পারেনা। কিন্তু নীল সেটা বোঝে না। মেঘের এই ভালোবাসা কি বুঝতে পারবে নীল?
