বাংলা টেলিভিশনের দুনিয়ায় যে ধারাবাহিকটি সমানে দর্শকদের মনোরঞ্জন করে চলেছে তার নাম ইচ্ছে পুতুল (Icche Putul)। বাঙালি দর্শকরা এখন এই ধারাবাহিকটি মন দিয়ে দেখে চলেছেন। আর যার ফলে এখন এই ধারাবাহিকের আকাশছোঁয়া জনপ্রিয়তা। বলাই বাহুল্য, দারুণ রকমের টিআরপি না থাকলেও এই মুহূর্তে এই ধারাবাহিকটি ভালোভাবেই দর্শকদের মন জিতে নিয়েছে।
বলাই বাহুল্য, এই ধারাবাহিক দেখিয়ে দিয়েছে একজন দিদি ঠিক কীকরে বোনের জীবন বিষিয়ে দিতে পারে। স্বার্থপরতা কোন পর্যায়ে পৌঁছাতে পারে, একজন মানুষকে মানুষ ঠিক কতটা হিংসে করতে পারে তার জ্বলজ্যান্তু উদাহরণ হল এই ধারাবাহিকের খলনায়িকা ময়ূরীর চরিত্রটি। যে দিদি বোনের জীবন-নিতে উদ্যত হতে পারেন তা এই ধারাবাহিক না দেখলে বিশ্বাস করা যায় না।
বলাই বাহুল্য, এই ধারাবাহিকের গল্পের প্রতিটা পর্বে এখন রয়েছে টানটান রোমাঞ্চ, উত্তেজনা। আর এই তীব্র উত্তেজনার কারণেই এই মুহূর্তে বাঙালি দর্শকরা এই ধারাবাহিকটি দেখার প্রতি এতটা বেশি করে আগ্রহ বেড়েছে। আর তুমুল এই উত্তেজনার কারণে এই মুহূর্তে এই ধারাবাহিকের গল্প মন কেড়ে নিয়েছে দর্শকদের। ফের একবার মেঘের সর্বনাশ করার জন্য রূপের সঙ্গে মিলে পরিকল্পনা করেছে সে।
আরও একবার মেঘের জীবন নষ্ট করে দিতে চায় সে। মেঘের সঙ্গে জিষ্ণুর নাম জড়িয়ে মেঘকে বদনাম করে তাকে আবারও নীলের চোখে ছোট করার পরিকল্পনা করেছে সে। তাতেই ক্ষান্ত নয় সে, মেঘের প্রাণপ্রিয় বাবার চোখেও তাকে ছোট করার জন্য রীতিমতো তৎপর হয়ে উঠেছে ময়ূরী। মেঘের নাম করে সে ভুয়ো প্রেমপত্র পাঠিয়ে সৌরনীলকে রায়চকে নিয়ে গেছে। অন্যদিকে আবার মেঘের বাবা অনিন্দ্য বাবুকেও সেখানে পাঠানোর পরিকল্পনা করেছে সে। যাতে দু’জনের চোখেই মেঘকে ছোট করতে পারে সে।
আরও পড়ুনঃ ষড়যন্ত্রের শিকার হয়ে এবার ঈশাকে বিয়ে করতে বাধ্য বাবুউউ! মরণকালে পর্ণার কথা ভাবছে সৃজন! বেশ হয়েছে বলছেন নেটিজেনরা
উল্লেখ্য, রায়চকে মেঘ আর জিষ্ণুও রায়চকে পৌঁছেছে গানের অনুষ্ঠানের জন্য। কিন্তু সেখানেই মেঘের পানীয়র মধ্যে ওয়েটারের মাধ্যমে কিছু একটা মিশিয়ে দেয় রূপ। যাতে নেশাগ্রস্থ হয়ে পড়ে মেঘ। এই সবটাই ছিল রূপের প্ল্যান। মেঘের সঙ্গে এমন আপত্তিকর অবস্থায় জিষ্ণুকে দেখার পরেও নীল কিন্তু মেঘের পাশ থেকে সরে যায়নি। এইবার সে ময়ূরীকে বিশ্বাস করে মেঘকে ভুল বোঝার ভুল সে করেনি। মেঘের সঙ্গে যে চরম অন্যায় করছে বা করার পরিকল্পনা করেছে ময়ূরী তার ফলস্বরূপ এবার নীলই শাস্তি দেবে ময়ূরীকে।
View this post on Instagram
