তিনি বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দায় অন্যতম জনপ্রিয় এক অভিনেতা। একটা সময় নায়ক হয়ে পর্দা কাঁপিয়েছেন। তবে বর্তমানে এই অভিনেতাকে পার্শ্ব চরিত্রেই বেশি দেখা যায়। এবং পার্শ্ব চরিত্রে নিজের অভিনয়ের তিনি সবটুকু ঢেলে দেন এবং যে কারণেই তার চরিত্র ভীষণ রকম ভাবে দর্শকদের মন ছুঁয়ে যায়। বলাই বাহুল্য, মিঠাই থেকে ইচ্ছে পুতুল বর্তমানে ফুলকি সমস্ত ধারাবাহিকেই তার অবাধ গতিবিধি।
নিশ্চয়ই বুঝতে পারছেন কোন অভিনেতার কথা বলছি! হ্যাঁ কথা বলছি অভিনেতা ফাহিম মির্জার কথা। লম্বা, ফর্সা এই অভিনেতা এই মুহূর্তে টলিপাড়ায় হাসির পাত্রে পরিণত হয়েছেন। কিন্তু কেন? তিনি যেন একেবারে চোর-পুলিশ খেলছেন। জি বাংলার পর্দায় এই মুহূর্তে দুটি ধারাবাহিকে সমানতালে অভিনয় করে চলেছেন ফাহিম।

কোন দুটি ধারাবাহিক? ইচ্ছে পুতুল এবং ফুলকি! একটি ধারাবাহিক টিআরপি তালিকায় দারুণ রকম ফল করছে। অন্য ধারাবাহিকটি টিআরপি তালিকায় পিছিয়ে পড়লেও গল্পের বুনন কিন্তু এখনও জমাট। মিঠাই ধারাবাহিকও পুলিশ অফিসারের চরিত্রে ধরা দিয়েছিলেন ফাহিম। আবার সেই একই প্রযোজনা সংস্থার অধীনে শুরু হওয়া ধারাবাহিক ফুলকিতে পুলিশ অফিসার হয়েই ফিরেছেন তিনি।
তবে, জি বাংলা চ্যানেলেই বর্তমানে চলার ইচ্ছে পুতুল ধারাবাহিকে দাগি অপরাধী ফাহিম! সেই ধারাবাহিকে তার চরিত্রের নাম রূপ। বউ পে’টা’নো থেকে শুরু করে বৈবাহিক ধ’র্ষ’ণ করা! সেইসঙ্গে বিভিন্ন অসামাজিক কাজে যুক্ত থাকা, খুনের হুমকি দেওয়া সব রকম অপরাধের সঙ্গেই যুক্ত সে। ইতিমধ্যে জেল যাত্রাও হয়েছে।
আর একই চ্যানেলে চোর পুলিশ সেজে এই মুহূর্তে হাসির পাত্রে পরিণত হয়েছেন ফাহিম। তিনি শাস্তি দিচ্ছেন আবার তিনি জেলে যাচ্ছেন এ কেমন বিচার! দর্শকরা তার এই দ্বৈত চরিত্র নিয়ে এখন বিভিন্ন মিম বানাচ্ছেন ট্রোল করছেন। উল্লেখ্য, ফুলকি ধারাবাহিকে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র পারমিতার অর্থাৎ অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর। করা হচ্ছে ফাহিম অভিনীত পুলিশ অফিসারের চরিত্রটিকে পারমিতার লাভ ইন্টারেস্ট হিসেবে দেখানো হবে।
