Bangla Serial

ষড়যন্ত্রের শিকার হয়ে নেশার ঘোরে জিষ্ণুর গায়ে ঢলে পড়লো মেঘ! মুহূর্ত লেন্সবন্দি করল রূপ! ষড়যন্ত্রের জল কতদূর গড়াবে?

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের দুনিয়ায় যে ধারাবাহিকটি সদাই দর্শকদের মনোরঞ্জন করে চলেছে তার নাম ইচ্ছে পুতুল (Icche Putul) । বাঙালি দর্শকরা মন্ত্রমুগ্ধের মতো এখন এই ধারাবাহিকটি দেখছেন। আর যার ফলে এই ধারাবাহিকের আকাশছোঁয়া জনপ্রিয়তা এখন। বলাই বাহুল্য, মারাত্মক রকমের টিআরপি না থাকলেও এই মুহূর্তে এই ধারাবাহিকটি কিন্তু বেশ ভালোভাবেই দর্শকদের মন জিতে নিয়েছে।

আপন মায়ের পেটের দিদি ঠিক কতটা ভয়ংকর হতে পারে, স্বার্থপরতা কোন পর্যায়ে গিয়ে পৌঁছাতে পারে, একজন মানুষকে মানুষ কতটা হিংসে করতে পারে তার জ্বলজ্যান্তু উদাহরণ হল এই ধারাবাহিকটি। যে দিদিকে সবাই মাতৃসমা, মমতাময়ী বলে থাকেন সেই দিদি যে নিজের বোনের জীবন-নিতে উদ্যত হতে পারেন তা এই ধারাবাহিক না দেখলে বিশ্বাস করা যায় না।

বলাই বাহুল্য ইচ্ছে পুতুল ধারাবাহিকের গল্পের প্রতিটা পর্বে এখন রয়েছে টানটান রোমাঞ্চ, উত্তেজনা। আর এই তীব্র উত্তেজনার কারণেই এই মুহূর্তে বাঙালি দর্শকরা এই ধারাবাহিক দেখার প্রতি আরও বেশি করে আগ্রহ বেড়েছে। আর এই বর্ধিত উত্তেজনার কারণেই এই মুহূর্তে এই ধারাবাহিকের গল্প মন জিতে নিয়েছে দর্শকদের।

উল্লেখ্য, ফের একবার মেঘের জীবন বিষিয়ে দিতে তৎপর হয়েছে ময়ূরী। আর সৌরনীল ময়ূরীকে ফের একবার বিয়ের স্বপ্ন দেখিয়ে তার প্রতিশ্রুতি ভেঙেছে। ময়ূরীর ষড়যন্ত্রের হাত থেকে মেঘ নীলকে বাঁচিয়ে নেওয়ায় এবার মেঘের উপরে সমস্ত রাগ দিয়ে পড়েছে ময়ূরীর। আর তাই ফের একবার মেঘের সর্বনাশ করার পরিকল্পনা করেছে সে।‌ আর‌ও একবার মেঘের জীবন নষ্ট করে দিতে চায় সে।

এজন্যই ষড়যন্ত্র করেছে সে রূপের সঙ্গে। মেঘ আর জিষ্ণুর নাম জড়িয়ে মেঘকে বদনাম করে তাকে আবারও নীলের চোখে ছোট করার পরিকল্পনা করেছে সে। আর সেই জন্য রীতিমতো তৎপর হয়ে উঠেছে ময়ূরী। মেঘের নাম করে ভুয়ো প্রেমপত্র পাঠিয়ে সৌরনীলকে রায়চকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে সে। আর অন্যদিকে মেঘ আর জিষ্ণু ওখানে পৌঁছেছে গানের অনুষ্ঠানের জন্য। কিন্তু সেখানেই মেঘের পানীয়র মধ্যে কিছু একটা মিশিয়ে দেয় রূপ। যাতে নেশাগ্রস্থ হয়ে পড়ে মেঘ। এরপর টেবিল থেকে উঠে দাঁড়াতে গেলে মাথা ঘুরে যায় মেঘের। সে ঢলে পরে জিষ্ণুর গায়ে। তাকে ধরে ফেলে জিষ্ণু। আর সেই মুহূর্তই ক্যামেরামন্দি করে নেয় রূপ। যাতে সেটা সৌরনীলকে দেখাতে পারে। কী করে মেঘ ময়ূরী আর রূপের এই ষড়যন্ত্রের জাল ছিঁড়ে বেরোবে?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন