Bangla Serial

জিষ্ণুর ওপর কপট রাগ মেঘের! অন্য মেয়ের প্রেমে পড়েছে জিষ্ণু! কোথাও কি মানতে কষ্ট হচ্ছে মেঘের?

বর্তমান সময়ে দাঁড়িয়ে বাংলা টেলিভিশনের পর্দায় যে ধারাবাহিকটি সমানভাবে দর্শকদের মন জয় করে চলেছে তার নাম ইচ্ছে পুতুল (Icche Putul) । এই মুহূর্তে এই বাংলা ধারাবাহিকের প্রতিটি পর্বই দারুণ জমজমাট হয়ে উঠেছে। এই মুহূর্তে বাঙালি দর্শক মুগ্ধ হয়ে গেছে এই ধারাবাহিকের প্রতিটি পর্ব দেখে। চূড়ান্ত খারাপ ধারাবাহিকের তকমাকে সরিয়ে দিয়ে এই ধারাবাহিকটি এই মুহূর্তে দর্শকদের কাছে এখন জমজমাট একটি ধারাবাহিক হয়ে উঠেছে।

উল্লেখ্য, গল্পের প্লট পরিবর্তনের ফলে এই ধারাবাহিকটি অত্যন্ত অল্প সময়ের মধ্যেই মন জিতে নেয় দর্শকদের। গল্পের পট পরিবর্তনের ফলে জমে যায় এই ধারাবাহিকটি। আর জমাটি গল্পের কারণেই আজ এক বছরের কাছাকাছি সময়ে পৌঁছেও এই ধারাবাহিকের টিআরপি কিন্তু বেশ ভালো।

এই মুহূর্তে এই ধারাবাহিকের প্রতিটা মুহূর্তে রয়েছে টানটান রোমাঞ্চ, উত্তেজনা। আর এই উত্তেজনার কারণেই দর্শকদের এই ধারাবাহিক দেখার প্রতি আরও বেশি করে আগ্রহ বেড়েছে। বর্তমান গল্প অনুযায়ী, ফের একবার মেঘের জীবন বিষিয়ে দিতে তৎপর হয়েছে ময়ূরী। সৌরনীল ময়ূরীকে ফের একবার বিয়ের স্বপ্ন দেখিয়ে তার প্রতিশ্রুতি ভেঙেছে।

সেইজন্য সৌরনীলকে শাস্তি দিতে চেয়েছিল ময়ূরী। কিন্তু তাকে বাঁচিয়ে নেয় মেঘ। আর তাই মেঘের উপরে রাগ গিয়ে পড়েছে ময়ূরীর। আর তাই জিষ্ণুর সঙ্গে মেঘের নাম জড়িয়ে থাকে বদনাম করার চেষ্টা করছে সে। জিষ্ণু কিন্তু সত্যিকারেই ভালোবাসে মেঘকে। মেঘ‌ও কিন্তু জিষ্ণুকে বন্ধু হিসেবে কাছে টেনে নিয়েছে।

কিন্তু সত্যিই কি শুধুই বন্ধুত্ব রয়েছে তাদের মধ্যে? কোথাও গিয়ে ভালোলাগা, ভালোবাসা কাজ করছে না? জিষ্ণুর ক্ষেত্রে অবশ্য করছে। কিন্তু মেঘের ক্ষেত্রে কোথাও রয়েছে বিড়ম্বনা। আসলে মেঘের জীবনটা জড়িয়ে গেছে সৌরনীলের সঙ্গে। নীলের অপমান গুলো যেরকম সে মেনে নিতে পারে না তেমনি নীলের প্রতি কোথাও গিয়ে তার মনে ভালোবাসা রয়েছে। আবার সে যখন জিষ্ণুর অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে জানতে পারে তখন তার জিষ্ণুর উপরেও কপাট রাগ হয়! যদিও সবটাই জিষ্ণু মজা করে করেছে মেঘের সঙ্গে। সে মেঘকে ভালবাসে। কিন্তু মেঘের সংসার ভাঙতে চায় না।

 

View this post on Instagram

 

A post shared by ♡ (@boron.aesthetics)

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন