বর্তমান সময়ে দাঁড়িয়ে বাংলা টেলিভিশনের পর্দায় যে ধারাবাহিকটি সমানভাবে দর্শকদের মন জয় করে চলেছে তার নাম ইচ্ছে পুতুল (Icche Putul)। এই মুহূর্তে এই বাংলা ধারাবাহিকের প্রতিটি পর্বই তুমুল জমজমাট হয়ে উঠেছে। এই মুহূর্তে বাঙালি দর্শক একেবারে মুগ্ধ হয়ে গেছে এই ধারাবাহিকের প্রতিটি পর্ব দেখে। এই ধারাবাহিকটির গল্প অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করেছে।
বলাই বাহুল্য , চূড়ান্ত খারাপ ধারাবাহিকের তকমাকে সরিয়ে দিয়ে এই ধারাবাহিকটি দর্শকদের কাছে এখন জমজমাট একটি ধারাবাহিক হয়ে উঠেছে। গল্পের প্লট পরিবর্তনের ফলে এই ধারাবাহিকটি অত্যন্ত অল্প সময়ের মধ্যেই মন জিতে নেয় দর্শকদের। গল্পের পট পরিবর্তনের ফলেই জমে যায় এই ধারাবাহিকটি। আর জমাটি গল্পের কারণেই আজ এক বছরের কাছাকাছি সময়ে পৌঁছেও এই ধারাবাহিকের টিআরপি কিন্তু বেশ ভালো।

উল্লেখ্য, এই ধারাবাহিকের প্রতিটা মুহূর্তে রয়েছে টানটান রোমাঞ্চ, উত্তেজনা। আর এই উত্তেজনার কারণেই দর্শকদের এই ধারাবাহিক দেখার প্রতি আরও বেশি করে আগ্রহ বেড়েছে। এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, ফের একবার মেঘের জীবন বিষিয়ে দিতে তৎপর হয়েছে ময়ূরী। সৌরনীল ময়ূরীকে ফের একবার বিয়ের স্বপ্ন দেখিয়ে তার প্রতিশ্রুতি ভেঙেছে। আর সেইজন্য সে নীলকে শাস্তি দিতে উদ্যত হয়েছে। কিন্তু বাবার কথা রেখে নীলকে বিপদ থেকে বাঁচায় মেঘ। আর তাতে আরও রেগে যায় ময়ূরী।
এবার তার সমস্ত রাগ গিয়ে পড়েছে মেঘের ওপর। আরও তাতে আরও রেগে যায় ময়ূরী। দুজনের ওপরই রাগ গিয়ে পড়েছে তার। আর তাই ফের একবার মেঘের সর্বনাশ করার পরিকল্পনা করে সে। নীলকে আবারও মেঘের বিষয়ে ভুল বোঝানোর চেষ্টা করে সে।দর্শকদের বিশ্বাস এবারও সে ভুল বুঝবে। ময়ূরী রূপকে একটা পরিকল্পনার কথা বলে যেটা বেশ পছন্দ হয় রূপের।
রায়চকের একটা হোটেলে সেই প্ল্যানটা বাস্তবায়িত করার ব্যবস্থা করে তারা। জিষ্ণুর নাম জড়িয়ে মেঘকে বদনাম করার সমস্ত আঁটঘাট বেঁধে নামে ময়ূরী। নীলের মনে সন্দেহ বাড়াতে সে বলে এসেছ ভালো কথা, কিন্তু এখন তো বেশ মাখো মাখো হয়েছে মেঘ-জিষ্ণুর সম্পর্ক! তোমাকে তো এখন ভয় পাওয়ার কোন ব্যাপার নেই! আর মেঘের কথা শুনে ফের সন্দেহবাতিক সৌরনীলের মনে সন্দেহ জাগে।
আরও পড়ুনঃ পর্দায় এবার মা-মেয়ের লড়াই! মিঠাইয়ের প্রধান নাকি মিষ্টির কাবুলিওয়ালা মন জিতল কে? কী বলছেন দর্শকরা?
একটি ভিডিওতে দেখা গেছে, মেঘ জিষ্ণুকে নিয়ে বাড়িতে ঢুকছে আর সেই সময় আড়ালে দাঁড়িয়ে সেটা দেখছে সৌরনীল ও ময়ূরী। এরপর ময়ূরী নীলকে বলে মেঘ-জিষ্ণু রায়চক যাচ্ছে অনুষ্ঠান করতে। সন্দেহ গাঢ় হয় নীলের মনে। কিন্তু নীলকে কি করে রায়চকে নিয়ে যাবে ময়ূরী? আর সেই জন্য সে নতুন ফন্দি আঁটে। মেঘের মতো করে হাতের লেখায় সে প্রেমের চিঠি লেখে নীলকে। সেই চিঠি নীলের হাতে তুলে দেয় গিনি। এই চিঠি পেয়ে অবাক হয়ে যায় নীল। যদিও নীল হাতের লেখা ধরে ফেলবে কিনা তা নিয়ে সন্দিহান থাকে ময়ূরী। চোখ রাখতে ভুলবেন না ইচ্ছে পুতুলে।
View this post on Instagram
