Bangla Serial

মেঘ-জিষ্ণু রায়চকে অনুষ্ঠানের নামে ফ’ষ্টি’ন’ষ্টি করতে যাচ্ছে! ফের ময়ূরীর ফাঁদে সৌরনীল!

বাংলা টেলিভিশনের পর্দায় এই মুহূর্তে যে ধারাবাহিকটি এক বছরের কাছাকাছি সময়ে দাঁড়িয়েও সমানতালে দর্শকদের মন জয় করে চলেছে তার নাম ইচ্ছে পুতুল (Icche Putul) । এই ধারাবাহিকের প্রতিটি পর্ব এখন জমজমাট। বাঙালি দর্শক মুগ্ধ হয়ে এই ধারাবাহিকের প্রতিটি পর্ব দেখছেন। এই ধারাবাহিকটি অল্প সময়েই দর্শকদের মন জয় করেছে।

বলাই বাহুল্য , একটা সময় এই ধারাবাহিক চূড়ান্ত খারাপ ধারাবাহিকের তকমা পেয়েছিল দর্শকদের কাছে। কিন্তু ধীরে ধীরে গল্পের প্লট পরিবর্তনের ফলে এই ধারাবাহিক অল্প সময়ের মধ্যে মন জিতে নেয় দর্শকদের। গল্পের পট পরিবর্তনের ফলেই জমে যায় এই ধারাবাহিকটি। আর সেইজন্য আজ এক বছরের কাছাকাছি সময়ে পৌঁছেও কিন্তু এই ধারাবাহিকের টিআরপি বেশ ভালো।

এই ধারাবাহিকের প্রতিটা মুহূর্তে রয়েছে উত্তেজনা। আর এই উত্তেজনা দর্শকদের এই ধারাবাহিক দেখার প্রতি আরও বেশি করে আগ্রহী করে তুলেছে! এই মুহূর্তে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, ফের একবার সৌরনীল ও মেঘের জীবন বিষিয়ে দিতে তৎপর হয়েছে ময়ূরী। বলাই বাহুল্য, সৌরনীল ফের একবার তাকে বিয়ের স্বপ্ন দেখিয়ে প্রতিশ্রুতি ভেঙেছে। আর সেইজন্য নীলকে শাস্তি দিতে উদ্যত হয়েছে ময়ূরী। যদিও বাবার কথায় তাকে উদ্ধার মেঘ।

আর তারপর মেঘের ওপর আর‌ও রেগে যায় ময়ূরী। দুজনের ওপরই রাগ গিয়ে পড়েছে তার। আর তাই ময়ূরী ফের একবার মেঘের সর্বনাশ করার পরিকল্পনা করেছে।‌ আর মাথামোটা নীলকে আর‌ও একবার ভুল বোঝানোর পরিকল্পনা করেছে সে। এবার সে সঙ্গে নিয়েছে রূপকে। ময়ূরী রূপকে একটা পরিকল্পনার কথা বলে যেটা বেশ পছন্দ হয় রূপের।

এরপর রূপ ময়ূরীকে বলে এই প্ল্যানটা বাস্তবায়িত করতে হলে অনেকগুলো মানুষকে প্রয়োজন। সেইসঙ্গে প্রয়োজন একটা জায়গার। রূপ রায়চকের একটা হোটেলে এই প্ল্যানটা বাস্তবায়িত করার ব্যবস্থা করে। এরপর মেঘের সঙ্গে কথা বলার জন্য মেঘের বাড়িতে আসে নীল। আর সেই সময় ময়ূরী নীলকে দেখে এমন অনেক কথা বলে যাতে নীলের মনে সন্দেহ বাড়তে থাকে।

যেখানে ময়ূরী এসে নীলকে বলে এসেছ ভালো কথা, কিন্তু এখন তো বেশ মাখো মাখো হয়েছে মেঘ-জিষ্ণুর! তোমাকে তো এখন ভয় পাওয়ার কোন ব্যাপার নেই! আর মেঘের কথা শুনে ফের সন্দেহবাতিক সৌরনীলের মনে সন্দেহ জাগে। এবার দেখা যাবে মেঘ জিষ্ণুকে নিয়ে বাড়িতে ঢুকছে আর সেই সময় আড়ালে দাঁড়িয়ে সেটা দেখছে সৌরনীল ও ময়ূরী। এরপর ময়ূরী নীলকে বলে মেঘ-জিষ্ণু রায়চক যাচ্ছে অনুষ্ঠান করতে। এরপর দেখার কী হয়! ফের মেঘকে অবিশ্বাস করে কিনা নীল! নাকি নিজের পাতা ফাঁদে ফেঁসে যাবে ময়ূরী।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন