Bangla Serial

কাঁটা দিয়ে কাঁটা তুলবে প্রতীক্ষা! শিমুলকে বাড়ি থেকে তাড়াতে প্রিয়াঙ্কাকে হাতিয়ার করল সে!

এই মুহূর্তে বাঙালি দর্শকরা যে ধারাবাহিকটি দেখে অভিভূত, মুগ্ধ সেই ধারাবাহিকটি চলছে জি বাংলার (Zee Bangla ) পর্দায়। সেই ধারাবাহিকের নাম কার কাছে কই মনের কথা (Kar Kache Koi Moner Kotha) । বাঙালি দর্শকদের কাছে এই ধারাবাহিকটি এই মুহূর্তের হট ফেভারিট একটি ধারাবাহিক। বাঙালি দর্শক এখন মন্ত্রমুগ্ধের মতো এই ধারাবাহিকটি দেখে চলেছেন।

ইতিমধ্যেই শিমুলকে টাকা দিয়ে নিজের শাস্তি ভোগ করছে পরাগ। কিন্তু এখনও উপযুক্ত শাস্তি পায়নি পলাশ এবং প্রতীক্ষা। সামনেই দুজনের বিয়ে। আর তাদের বিয়ে উপলক্ষে প্রতীক্ষার বাবা এবং মা এসেছিল শিমুলের শ্বশুরবাড়িতে। প্রতীক্ষার মা তার মতোই কু’চু’টে, ঝ’গ’ড়ু’টে এবং জাঁ’দ’রে’ল মহিলা। তিনি মেয়ের পাকা কথা বলতে শ্বশুরবাড়িতে পা রাখতে না রাখতেই শিমুলকে অপমান করতে শুরু করেন। পরাগের সঙ্গে তার সম্পর্ককে নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। পুতুলকে হাবলি বলে অপমান করেন। প্রতীক্ষার হবু শাশুড়িমাকে অর্থাৎ মধুমালা দেবীকে তার সামনেই বলেন আপনি তো পাড়ায় নেচে বেড়ান। আর মায়ের কথায় সমানে ইন্ধন জুগিয়ে যাচ্ছিল প্রতীক্ষা। ‌

কিন্তু নিজের শাশুড়ি ননদের এই অপমান চুপ করে সহ্য করেনি শিমুল। প্রতিবাদ করে সে। প্রতীক্ষার মায়ের মুখ বন্ধ করে দিয়ে বলে আপনার মেয়ে তো চাকরি-বাকরি হারিয়ে শ্রীঘরে থাকার কথা ছিল। শিমুলের এই কথা শুনে ভয় পেয়ে যায় প্রতীক্ষা। চমকে ওঠে তার বাবা-মা। শিমুলের কথা শুনে ভয়ে চোখে জল চলে আসে প্রতীক্ষার।ভয় পায় পরাগ-পলাশ‌ও।

এই ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, অতিরিক্ত টাকা রোজগার করার অজুহাতে প্রিয়াঙ্কা নামের একটি মেয়েকে টিউশন পড়ানো শুরু করেছে পরাগ। অবশ্য‌ই শুধুমাত্র টিউশনি নয়, এই ছুতোয় সে তরুনী ছাত্রীর সঙ্গে ফ’ষ্টি’ন’ষ্টি করা শুরু করে দিয়েছে। আর এই মেয়েকে পরাগের কাছে পাঠিয়েছে প্রতীক্ষা।

প্রিয়াঙ্কার মূল উদ্দেশ্য, পরাগকে নিজের জালে ফাঁসানো। এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, শিমুলের ওপর ননদ তুতুল এসে শিমুলকে বলছে, ওই প্রিয়াঙ্কা নামের মেয়েটা একে ওকে উল্টোপাল্টা কথা বলে বেড়াচ্ছে। সবাইকে বলছে ও নাকি এই বাড়িতে ঢুকবে আর শিমুল বেরিয়ে যাবে। এবার কি করবে শিমুল?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন