Bangla Serial

মেঘ লক্ষ্মী, ময়ূরী অলক্ষ্মী! ছেলেকে ময়ূরী নাকানিচুবানি খাওয়াতেই টনক নড়ল মীনাক্ষীর! বেশ হয়েছে বলছেন দর্শকরা

বর্তমান সময়ে দাঁড়িয়ে বাংলার অন্যতম ঔআলোচিত, জনপ্রিয় ধারাবাহিকের নাম ইচ্ছে পুতুল (Icche Putul) । নিঃসন্দেহে এই ধারাবাহিকটি ভীষণ‌ই অল্প সময়ের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। এই মুহূর্তে বাঙালি দর্শকরা এই মুহূর্তে এই ধারাবাহিকের মোহে আচ্ছন্ন। বলাই বাহুল্য, গল্প যদি ভাল হয় এবং গল্পের মধ্যে যদি টানটান উত্তেজনা থাকে তাহলে সেই ধারাবাহিক দেখার প্রতি দর্শকদের উত্তেজনাটাও বেড়ে যায়।

ইচ্ছে পুতুল ধারাবাহিকের ক্ষেত্রে সেটাই হয়েছে। দর্শকরা এই মুহূর্তে মন্ত্রমুগ্ধের মতো এই ধারাবাহিকটি দেখে চলেছেন। এই ধারাবাহিকের এই মুহূর্তের প্লট অনুযায়ী এই ধারাবাহিকের মূল নায়িকা মেঘ এখন‌ সৌরনীলের থেকে অনেক দূরে সরে গেছে। নীলের দোষেই তার থেকে আলাদা হয়েছে মেঘ।‌ যদিও এখনও নীলের ভালো খারাপ ভেবে চলেছে মেঘ।

তবে বিভিন্ন প্রচেষ্টার মধ্যে দিয়ে মেঘকে ফের নিজের জীবনে ফিরিয়ে আনতে চায় সৌরনীল। রীতিমতো মেঘকে নিজের জীবনে ফিরিয়ে আনার জন্য উঠে পড়ে লেগেছে চ’রি’ত্র’হী’ন নীল। চ’রি’ত্র’হী’ন বলাটাই তার জন্য সঠিক। আসলে প্রথমে ময়ূরীকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দেওয়ার পর তার বোন মেঘকে বিয়ে করে নেয় সে। তারপর মেঘের অসম্মান করতে থাকে। মেঘ তার থেকে দূরে চলে গেলে আবার ময়ূরীকে বিয়ে করবে বলে সিদ্ধান্ত নিয়ে নেয় সে।

শুধু কি নীল? তার মা মীনাক্ষীও উঠে পড়ে লেগেছিল মেঘকে তাদের বাড়ি থেকে দূর করার জন্য। এমনকি সৌরনীলের জীবনে ময়ূরীকে নিয়ে আসার জন্য রীতিমতো তাড়াহুড়ো করা শুরু করে দিয়েছিলেন তিনি। রীতিমতো তারিখ পর্যন্ত ঠিক করা হয়ে গিয়েছিল। সৌরনীল ও তার মায়ের এই দ্বিচারিতা সহ্য করেনি ময়ূরী।

সৌরনীলকে উপযুক্ত শাস্তি দিতে সে সবার সামনে প্রফেসর সৌরনীল গাঙ্গুলীকে অসম্মান করার সিদ্ধান্ত নেয়। তাকে তীব্র অপমানিত করার সিদ্ধান্ত নেয় ময়ূরী। আর সৌরনীলের সামাজিক সম্মানহানি করার জন্য পুলিশের দ্বারস্থ হয় ময়ূরী। সেখানে গিয়ে সে নীল এবং তার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও দেখিয়ে পুলিশকে সে বলে, সৌরনীল তার সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে স’হ’বা’স করেছে। আর এই অভিযোগের পর পুলিশ কলেজে সবার সামনে দিয়ে নীলকে থানায় তুলে নিয়ে যায়।

এই ঘটনার পর পুলিশের তরফ থেকে নীলের বাবা-মাকে সমস্ত কথা জানিয়ে দেওয়া হয়। আর ময়ূরী এমনটা করেছে শুনে ভেঙে পড়ে মীনাক্ষী। আফসোস করতে থাকে। তার মুখে শোনা যায়, মেঘ লক্ষ্মী, ময়ূরী অলক্ষ্মী। কিন্তু এতদিন পর্যন্ত মানুষ চেনার কারিগর মীনাক্ষী দেবী মেঘকে একবারের জন্য চিনতে পারেননি। তাকে তিষ্ঠতে দেননি। মেঘের জীবন বিষিয়ে দিয়েছিলেন। আর ময়ূরী এখন সেই এক‌ই কাজ তার ছেলের সঙ্গে করতেই ময়ূরী হয়ে গেল অলক্ষী! যদিও সৌরনীল ও মীনাক্ষীর এই নাকানিচুবানি খাওয়া দেখে বেশ মজা পাচ্ছেন দর্শকরা।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন