Bangla Serial

জামাই আদরে মিলল থাপ্পড়! মাথা থেকে ক্রিমিনাল কেস সরাতে সোজা গিনিদের বাড়িতে এসে হাজির রূপ!

বাঙালি দর্শকরা এই মুহূর্তে যে ধারাবাহিকের মোহে আচ্ছন্ন সেই ধারাবাহিকটির নাম ইচ্ছে পুতুল (Ichhe Putul)। ভালো গল্প আর ভালো অভিনয়ের মোহে আচ্ছন্ন হয়ে রয়েছেন দর্শকরা। আসলে ভালো গল্প দেখতে শুনতে কার না ভালো লাগে। আর সেই কারণেই এখন হিট এই ধারাবাহিক।

বলাই বাহুল্য এক সময় অত্যন্ত খারাপ ধারাবাহিকের তকমাপ্রাপ্ত এই ধারাবাহিকটি এখন দর্শকদের অত্যন্ত সুনজরে রয়েছে। আসলে ধারাবাহিকের গল্প এবং পট পরিবর্তনের ফলেই হাতেনাতে মিলেছে গরমাগরম সাফল্য। আর তাই দর্শকরা বুঁদ হয়েছেন এই ধারাবাহিকে।

মেঘ, ময়ূরী, সৌরনীলকে কেন্দ্র করে এই ধারাবাহিকের গল্পে এখন শয়তানি, ভালোলাগা, ভালোবাসা, আবেগ সবকিছুরই তীব্র সমাহার। আর এত কিছু যখন একটি ধারাবাহিকের মধ্যে মিলছে তাহলে সেই ধারাবাহিক হিট না হয়ে যায় কোথায়। আর সেটাই হয়েছে ইচ্ছে পুতুল ধারাবাহিকে।

ময়ূরীর পাশাপাশি এই ধারাবাহিকের অন্যতম খলনায়ক গিনির স্বামী রূপ। গিনির ওপরে অত্যাচারের জন্য তাকে জেলে দিয়েছিল মেঘ। কিন্তু উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে জেল থেকে ছাড়া পেয়ে যায় সে। আর মেঘের ক্ষতি করতে তৎপর হয়ে ওঠে। মেঘকে ভয় দেখানোর জন্য মুখোশ পরে মেঘের ঘরে গিয়ে তাকে শাসিয়ে পর্যন্ত আসে রূপ। কিন্তু মেঘ বুঝতে পেরে যায় যে সেই ঘটনার পিছনে রয়েছে রূপ। আর তারপরেই সে থানায় পুলিশের কাছে তার নামে অভিযোগ করে।

আর তাতেই ভয় পেয়ে গিয়ে মেঘের ক্ষতি করবে না বলে ময়ূরীকে জানিয়ে দেয় রূপ। এরপর সে প্ল্যান চেঞ্জ করে। সে সিদ্ধান্ত নেয় গিনিকে প্রেমের জালে ফাঁসিয়ে তাকে দিয়ে সে ক্রিমিনাল কেস তোলাবে। আর এবার সেটা করা সে শুরু করে দিয়েছে।শপিং করে বাড়ি ফেরার সময় ড্রাইভারকে খুঁজতে মিনি একটু সময়ের জন্য গিনির থেকে আলাদা হতেই সেখানে এসে হানা দেয় রূপ।

সে বারবার গিনিকে সরি বলে তার কাছে ক্ষমা চাওয়ার নাটক করে। আর তখন গিনি রূপকে সবার সামনে চড় মেরে অপমান করে। কিন্তু এরপর দেখা যায় ক্রিমিনাল কেস তোলানোর জন্য ক্ষমা চাওয়ার নাটক করতে করতে গিনির বাড়ি পর্যন্ত চলে আসে রূপ। সেখানে গিয়েও নাটক করতে থাকে। আর তারপর‌ই মেঘের দাদা চূড়ান্ত অপমান করে রূপকে। এবার কী হতে চলেছে। কী প্ল্যান করবে এবার রূপ?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন