বাংলা টেলিভিশন প্রেমীদের প্রিয় ধারাবাহিকের তালিকায় এখন যে ধারাবাহিকটি নিজের যোগ্যতা দিয়ে জায়গা করে নিয়েছে সেই ধারাবাহিকটির নাম নিঃসন্দেহে ইচ্ছে পুতুল। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের (Bengali Television) দুনিয়ায় যতগুলি ধারাবাহিক চলছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো ইচ্ছে পুতুল (Icche Putul) ।
বলা ভালো একেবারে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে এই ধারাবাহিকটি কার্যত দর্শকদের মন জিতে নিয়েছে। একটা সময় এই ধারাবাহিকের গল্প একেবারেই দর্শকদের মনঃপুত হতো না। আর সেই কারণেই গল্পে বিস্তর পরিবর্তন নিয়ে আসা হয়। আর গল্প বদলাতেই তা মন জিতে নেয় দর্শকদের। যে মেঘ আগে মুখ বুঁজে সমস্ত অন্যায় মেনে নিত সে প্রতিবাদী হয়ে ওঠে। একঘেয়ে কুটনামির পাশাপাশি নায়িকার প্রতিবাদী সত্ত্বা এই ধারাবাহিকের গল্প পরিবর্তন করতে দারুণভাবে সাহায্য করে।
মেঘ, ময়ূরী সৌরনীলকে নিয়ে এই ধারাবাহিকের গল্প কেন্দ্রীভূত হলেও এই ধারাবাহিকের পারিপার্শ্বিক চরিত্রগুলিও কিন্তু দারুন ভাবে জনপ্রিয়। একই রকম ভাবে গুরুত্বপূর্ণ। মেঘ-ময়ূরী একই মায়ের পেটের দুই বোন। যদিও তাদের মধ্যে বিশাল বিরাট দূরত্ব। একজন ঠিক যতটা ভালো অন্যজন ঠিক ততটাই খারাপ। মেঘের জীবনকে বিষিয়ে দিয়েছে ময়ূরী তার জীবনের উদ্দেশ্য আসলে এটাই ছিল। যদিও এই মুহূর্তে ময়ূরী অবিশ্বাসের তালিকায় ঢুকে পড়েছে। মেঘ রূপের আসল সত্যি সবার সামনে ফাঁস করে গিনিকে বাঁচাতে সমর্থ্য হয়েছে। আর তারপরই ময়ূরীর মুখোশ খুলে যায়।
মেঘকে তার শ্বশুরবাড়িতে বদনাম করে তার স্বামী সৌরনীলের থেকে তাকে দূর করে দিয়েছে। আর স্বামী হিসেবে সৌরনীলও ভীষণ রকম অপদার্থ। মেঘকে সে কখনই বিশ্বাস করতে পারেনা। মেঘের প্রতি তার বিশ্বাস ভীষণ রকমের ঠুনকো। হালকা ধাক্কা লাগলেই ভেঙে যায়। আজ সেই রকমই হয়েছে প্রত্যেকটা সময়। আর তার ফলেই মেঘের সৌরনীলের প্রতি ভালোবাসা কেটে গেছে। আর তাই আজ সৌরনীল ও তার পরিবার বারবার মেঘকে ফিরিয়ে নিয়ে যেতে চাইলেও আত্মসম্মানে বলীয়ান মেঘ ওই বাড়িতে ফিরতে নারাজ।
দর্শকরাও চাইছেন মানসিকভাবে অসুস্থ সৌরনীল নয় বরং মেঘ তার নতুন বন্ধু জিষ্ণুর সঙ্গেই সংসার পাতুক। তাদের দুজনকে একসঙ্গে দেখতে দর্শকদের ভীষণ ভালো লাগে। কোথাও গিয়ে সৌরনীলের থেকে জিষ্ণুকেই বেশি নায়কোচিত লাগে দর্শকদের। যদিও জিষ্ণু মেঘকে কোনও সম্পর্কের বেড়াজালে বেঁধে তাদের সম্পর্ক নষ্ট করতে চায়না। কিন্তু জিষ্ণুর মেঘের প্রতি ভালোবাসা সম্মান দেখে মুগ্ধ মেঘের বাবা। মেঘ এবং জিষ্ণুর মধ্যেকার মিষ্টি কথাবার্তা সুন্দর সম্পর্ক নজরকাড়ে দর্শকদের। সাম্প্রতিক পর্বে দেখা গেছে মেঘ এবং জিষ্ণু নিজেদের মধ্যে মিষ্টি মধুর বাক্যালাপে ব্যস্ত। নিজেদের খুঁটিনাটি নাকি তারা একে অপরের সঙ্গে ভাগ করে নেয়। আর তারা যেন এবার নিজেদের জীবনটাও একসঙ্গে ভাগ করে নেয় তেমনটাই চাইছেন দর্শকরা।
