Bangla Serial

জিষ্ণুকে দেখে ফের মেঘকে অপমান করে বসলো নীল! আর কি কখনও নীলকে ক্ষমা করতে পারবে মেঘ?

এই মুহূর্তে জি বাংলার পর্দায় যে ধারাবাহিকটি দর্শকদের প্রতিটা মুহূর্তে মনোরঞ্জন করছে সেই ধারাবাহিকের নাম অবশ্যই ইচ্ছে পুতুল (Icche Putul) । এই ধারাবাহিকটি দারুন ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। যখন কোন‌ও ধারাবাহিক ৪-৫ মাস চলার পর টিআরপি তালিকায় ধুঁকতে থাকে সেখানে দিনে দিনে নিজের টিআরপি নম্বর বাড়িয়ে কামাল করছে ইচ্ছে পুতুল।

একটা সময় অত্যন্ত একঘেয়ে হয়ে উঠেছিল এই ধারাবাহিকটি। কিন্তু পরবর্তীতে এই ধারাবাহিকের গল্প পরিবর্তন হতেই কামাল হয়ে যায়। আসলে যবে থেকে এই ধারাবাহিকের নায়িকা মেঘ প্রতিবাদী হয়ে উঠেছে তবে থেকেই এই ধারাবাহিক দেখার প্রতি দর্শকরা বিশেষ আগ্রহ অনুভব করছেন। এই ধারাবাহিকের প্রতিটি পর্ব দেখেই মুগ্ধ বাঙালি দর্শকরা।

দীর্ঘদিন ধরে যে পর্ব দেখার জন্য দর্শকরা মুখিয়ে ছিলেন সেই পর্ব কিছুদিন আগেই সম্প্রচারিত হয়েছে। যেখানে দেখা গেছে যে মেঘকে এতদিন যাবৎ সৌরনীলের পুরো পরিবার ভুল বুঝে এসেছে, তারাই এখন ক্ষমাপ্রার্থী।‌ আসলে নোংরা রূপের আসল চেহারা সবার সামনে নিয়ে এসেছে মেঘ। গিনির সঙ্গে রূপের বিয়ের আগে বার বার মেঘ রূপের আসল চেহারা সবার সামনে নিয়ে আসার চেষ্টা করলেও কোনভাবেই সেটা সম্ভব হয়নি। উল্টে ময়ূরীর ষড়যন্ত্রে সবাই মেঘের চরিত্র নিয়ে টানাটানি করে। বাদ যায়না মেঘের স্বামী সৌরনীল‌ও।

আরো পড়ুন:অদ্ভুত মেয়ে তো! পাড়ার ব‌ন্ধুদের টাকায় সুস্থ হয়ে অপরাধী বরকে আড়াল করল শিমুল! কটাক্ষ দর্শকদের

কিন্তু শ্বশুরবাড়ির ভরা অপমানের কথা একটা বারের জন্য ভুলে গিয়ে মেঘ নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ননদ গিনিকে রূপের বাড়ি থেকে উদ্ধার করে। আর তারপরেই ময়ূরীর ষড়যন্ত্রের কথা সবার সামনে চলে আসে। যারা মেঘের চরিত্র নিয়ে একদা টানাটানি করেছিলেন তারাই এখন আবার মেঘকে শ্বশুরবাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চায়।

সেই সবের মাঝেই এবার কোর্টে গিয়ে গিনির পাশে দাঁড়ায় মেঘ। সেখানেই আবারও নীলের সঙ্গে দেখা হয় মেঘের। ‌‌ তখ নীল মেঘকে দেখে এগিয়ে গিয়ে বলে আমি কিন্তু তোমাকে ডিভোর্স দেবো না। এরপরই বলে আমি খুব খুশি হয়েছি তুমি আমাদের পাড়ার অনুষ্ঠানে গান গাইতে আসবে শুনে। কিন্তু এসবের মাঝেই সেখানে উপস্থিত হয় জিষ্ণু সে এসে মেঘকে ডাকে।

তাকে এখানে দেখে যথেষ্ট বিরক্ত হয় নীল এবং মেঘকে বলে জিষ্ণু কি কখনই তোমাকে একা ছাড়ে না। সব সময় তোমার সঙ্গে চলে আসে। এরপর জিষ্ণুকে বলে জিষ্ণু তুমি এখানেও চলে এসেছ? তুমি কি মেঘকে ছাড়া একটুও থাকতে পারো না? নীলের মুখে এই কথা শুনে মেঘ বলে আমি জানতাম তুমি কোনদিন‌ও শুধরাবে না। তোমার মনের মাঝে একটা কুৎসিত স্বভাব লুকিয়ে আছে। যা শুনে অবাক হয়ে যায় নীল।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন