যদি কোনও ধারাবাহিক এই মুহূর্তে বাংলা টেলিভিশন (Bengali Television) প্রেমীদের মাতোয়ারা করে রাখতে পারে সেই ধারাবাহিকটির নাম কার কাছে কই মনের কথা (Kar Kache Koi Moner Kotha) । আসলে এই ধারাবাহিকের প্রেমে পড়েছেন দর্শকরা। আর সেই কারণেই এই ধারাবাহিকটি এই মুহূর্তে টিআরপি তালিকায় দারুণ পারফরম্যান্স করেছে।
দর্শকরা এই মুহূর্তে মজে রয়েছেন এই ধারাবাহিকে। আসলে এই ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব এখন এতটাই উত্তেজনা বহুল যে দর্শকদের নজর কেড়েছে এই ধারাবাহিক। আসলে বাংলা টেলিভিশনে কিছু কিছু গল্প দারুণ ভাবে দর্শকদের মন জিতে নেয়। আর সেটাই হয়েছে এই ধারাবাহিকের ক্ষেত্রে।
এই ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন ভীষণ স্পর্শকাতর বিষয়ের ওপর নির্ভর করে এই ধারাবাহিকটি এগিয়ে চলেছে। ইতিমধ্যেই শিমুলের শ্বশুরবাড়িতে তার শাশুড়ির চরিত্রে আমূল পরিবর্তন দেখানো হয়েছে। আর এবার দর্শকরা আশা করছেন হয়ত আগামী দিনে তার স্বামীর চরিত্রে পরিবর্তন দেখানো হতে পারে।
আরো পড়ুন: তীব্র অপমানে নীলের থেকে মুখ ফিরিয়েছে আত্মসম্মানী মেঘ এদিকে খুনি পরাগের ঘর আঁকড়ে শিমুলকে পরে থাকতে দেখে ছি ছি করছেন দর্শক
এই ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে আমরা দেখেছি শিমুলের স্বামী-দেওর শিমুলকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে। শিমুলের সিদ্ধির গ্লাসে বি’ষ মিশিয়ে ছিল তারা। এই অপকর্ম যে পরাগ, পলাশ এবং প্রতীক্ষা মিলেই করেছে সেই কথা সবারই জানা। আর তাই শিমুলের পাড়ার বন্ধুরা শিমুলকে ন্যায়বিচার পাইয়ে দেওয়ার জন্য তার স্বামী, দেওর এবং দেওরের হবু স্ত্রীর বিরুদ্ধে মামলা করে।
কিন্তু হঠাৎ করেই নিজের শ্বশুরবাড়িকে আড়াল করতে তৎপর হয়ে পড়ে এসে শিমুল। কিছুদিন আগে পর্যন্ত যে শিমুল ডিএম অফিস, পুলিশের কাছে গিয়ে নিজের স্বামীর নামে নালিশ করে আসছিল সেই আবার নিজের পরিবারকে আড়াল করতে চায়। তবে নিজের পাড়ার লোকেদের বিরুদ্ধে নিজের স্বামী দেওরকে বাঁচালেও সেই পাড়ার লোকেদের দেওয়া টাকাতেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে শিমুল। যাদের টাকা সুস্থ হয়ে বাড়ি ফিরল তাদের বিরোধিতা করতে এতটুকুও বাঁধছে না শিমুলের দেখে রীতিমতো শিমুলকে কটাক্ষ করছেন দর্শকরা।
