Bangla Serial

নিজের ইগোর জেরে মেঘকে ডিভোর্স দেবে না নীল! পা ধরে ক্ষমা চেয়ে মেঘকে নীলের জীবনে ফেরানোর সিদ্ধান্ত মীনাক্ষীর

বাংলা টেলিভিশনের দুনিয়ায় এই মুহূর্তে যতগুলি ধারাবাহিক চলছে তার মধ্যে অন্যতম জমজমাট ধারাবাহিকের নাম ইচ্ছে পুতুল (Ichhe Putul) । এই ধারাবাহিকটি এই মুহূর্তে দর্শকদের কাছে ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। বাঙালি দর্শক এখন এই ধারাবাহিকটি দেখতে দারুন রকম উৎসাহী বোধ করছেন। আসলে ভালো গল্পের কারণেই এই জনপ্রিয়তা।

বলাই বাহুল্য, এই ধারাবাহিকের নায়ক নায়িকা জুটির মধ্যে একেবারেই মিল নেই এখন। সৌজন্যে নায়িকার দিদি ময়ূরী। মেঘ এবং ময়ূরী দুই বোন। ময়ূরীর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল কলেজের প্রফেসর সৌরনীলের। ময়ূরীকে পছন্দ করত সৌরনীলের পরিবারের সবাই। তাকেই বাড়ির বউ হিসেবে চেয়েছিল। কিন্তু বিয়ের মন্ডপে দাঁড়িয়ে ময়ূরীর অসুস্থতা, তার নোংরা মানসিকতার কথা জানতে পেরে তাকে বিয়ে না করে তার বোন মেঘকে বিয়ে করে নেয় সৌরনীল।

বলাই বাহুল্য, সেই ঘটনার পর থেকেই আরও বেশি করে প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে ময়ূরী। সে বারবার নিজের ষড়যন্ত্রের শিকার করে মেঘকে। শ্বশুরবাড়িতে বিশেষ করে তার শাশুড়ি, ননদরা পছন্দ করত না মেঘকে। সেই সুযোগটাই নেয় ময়ূরী। আর সেইজন্য মেঘকে অপদস্থ করার সুযোগটা আরও বেশি করে পেয়ে যায় ময়ূরী। একটা সময় এমন হয়েছিল যে মেঘকে যা শ্বশুরবাড়ি থেকে তাড়াতে পারলে বাঁচতেন তার পরিবারের সবাই।‌

আর তেমনটাই হয়। নিজের শ্বশুরবাড়ি ছেড়ে দেয় মেঘ।‌ মেঘের শ্বশুরবাড়ির লোকেরা এমনকি মেঘের স্বামীর সৌরনীল পর্যন্ত তাকে প্রতিটা পদে অপমান করেছে, অপদস্থ করেছে, মানসিক নির্যাতন করেছে। মেয়েকে ভুল বোঝা, অপমান করা, তার চরিত্র নিয়ে টানাটানি করা তো নীলের স্বভাবে পরিণত হয়েছিল‌। এমনকি মেঘকে ডিভোর্স দিয়ে ময়ূরীকে বিয়ে পর্যন্ত করতে চলেছিল সৌরনীল।

কিন্তু হঠাৎ করেই ময়ূরীর নোংরা চেহারা এবং তার মেঘকে ফাঁসানোর কথা সবার সামনে চলে আসায় হিপোক্রিটের দল সৌরনীল ও তার পরিবার আবারও মেঘকে বরণ করে ঘরে তুলতে যায়। কিন্তু এবার আর অন্যায় মুখ বুঝে মেনে নেয় নি মেঘ। প্রতিবাদী হয়ে সে সৌরনীল ও তার মা মীনাক্ষীকে তাদের আসল রূপ বুঝিয়ে দিয়েছে। তারা যে কতটা নীচু প্রবৃত্তির, নীচু মানসিকতার মানুষ সেটাও সে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।

মেঘ অপমান করেছে, এটা হজম হয়নি সৌরনীলের! মেঘকে ধরে রাখার জন্য এবার নতুন ছলনার আশ্রয় নিচ্ছে সৌরনীল। সে মেঘকে মিউচুয়াল ডিভোর্স দেবে না বলে স্থির করেছে। কিন্তু এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য ডিভোর্স পেয়েই ছাড়বে মেঘ। আর তাই নীল তাকে মিউচুয়াল ডিভোর্স না দিলে সে কেস করবে বলে মনস্থির করে। অন্যদিকে আবার মেঘকে নীলের জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য নীলের মা মীনাক্ষী মেঘের পায়ে ধরে ক্ষমা পর্যন্ত চাইবে বলে স্থির করে! মেঘ যতবার ফিরিয়ে দেবে তিনি ততবারই মেঘের কাছে গিয়ে ক্ষমা চাইবেন বলে মনস্থির করেছেন।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন