Bangla Serial

কৌশাম্বীর সঙ্গে বিচ্ছেদ! আদৃতের বাহুডোরে সৌমীতৃষা! তবে কি শুরু নতুন প্রেম?

বাংলা বিনোদনের শ্রেষ্ঠ মাধ্যম টেলিভিশনে এমন কিছু কিছু ধারাবাহিক আসে যেগুলি চিরস্থায়ীভাবে দর্শকদের মনে থেকে যায়। আর সেই রকমই একটি ধারাবাহিক ছিল মিঠাই (Mithai)। জি বাংলার পর্দায় চলা এই ধারাবাহিকটি আড়াই বছরেরও বেশি সময় ধরে দর্শকদের বিনোদনের রসদ জুগিয়ে গেছে। চলতি বছর মে-জুন মাসে বন্ধ হয়ে যাওয়া এই ধারাবাহিকের নায়ক নায়িকার প্রেমের রসায়নে দীর্ঘদিন বুঁদ ছিল বাঙালি দর্শক।

এই ধারাবাহিকটি বন্ধ হয়ে গেলেও আজও দর্শকের মনের মণিকোঠায় থেকে গেছে। নায়ক-নায়িকার জনপ্রিয়তায় কিন্তু এতটুকুও ভাটা পড়েনি। আজও বাঙালি দর্শকদের মনের কোণে উজ্জ্বল সিড-মিঠাই জুটি। দর্শকরা আজও চান যেন আবার এই জুটি পর্দায় ফিরে আসে। যেন তারা আবারও এই জুটির ম্যাজিক প্রত্যক্ষ করতে পারেন। আসলে কিছু কিছু জুটি চিরস্থায়ীভাবে মনে দাগ কাটে, আর সেই রকমই একটি জুটি হলো আদৃত-সৌমীতৃষার।

mithai last shoot

দর্শকরা হাপিত্যেশ করে বসে আছেন কবে আবার তারা অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডু এবং অভিনেতা আদৃত রায়কে একসঙ্গে পর্দায় দেখতে পাবেন। আসলে শোনা যায় এই ধারাবাহিক চলাকালীন সম্পর্ক নষ্ট হয়ে যায় নায়ক নায়িকার। সিড মিঠাইয়ের জুটিকে পর্দায় দেখতে দেখতে দর্শকরা চেয়েছিলেন তারা যেন বাস্তব জীবনেও এক হয়ে যান। কিন্তু না তেমনটা হয়নি।

এই ধারাবাহিকের দিদিয়া কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে আদৃতের প্রেমের সম্পর্ক শুরু হলে রাগ হয় সৌমীতৃষার।‌ আর সেই কারণেই নাকি ভেঙে যায় আদৃত-সৌমীতৃষার বন্ধুত্বের সম্পর্ক। তবে এই ধারাবাহিক যখন শুরু হয় তখন দারুণ রকমের বন্ধুত্ব ছিল সৌমীতৃষার সঙ্গে আদৃতের। কৌশাম্বী‌ও তাদের ভালো বন্ধু ছিলেন। সেই সময় নায়কের একজন দীর্ঘদিনের গার্লফ্রেন্ডও ছিলেন। যার সঙ্গে বিয়ে হওয়ার পর্যন্ত কথা ছিল। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর নায়কের সঙ্গে সহ অভিনেত্রী কৌশাম্বী সম্পর্কে জড়িয়ে পড়েন। আর এর ফলে সৌমীতৃষার সঙ্গে সম্পর্ক ক্রমশই নিম্নমুখী হয়ে পড়ে। ধারাবাহিকের শেষের দিকে তা নাকি একেবারে তলানিতে পৌঁছে যায়।

আরও পড়ুনঃ নিজের ইগোর জেরে মেঘকে ডিভোর্স দেবে না নীল! পা ধরে ক্ষমা চেয়ে মেঘকে নীলের জীবনে ফেরানোর সিদ্ধান্ত মীনাক্ষীর

আদৃত-কৌশাম্বীর সম্পর্ককে ঘিরে বিস্তর কাটাছেঁড়া হয়েছিল সোশ্যাল মাধ্যমে। সৌমীতৃষার ভক্তরা ভীষণ রকম ভাবে কটাক্ষ করেছিলেন তাদের। তবে এখন শোনা যাচ্ছে আদৃত আর কৌশাম্বীর সম্পর্ক নাকি ভেঙে গেছে। সেই জায়গায় সৌমীতৃষার সঙ্গে আবারও সম্পর্কে ছড়িয়ে পড়ছেন অভিনেতা। তাদের মধ্যে পুরনো সম্পর্ক নাকি আবারও জেগে উঠেছে। তবে কি নতুন প্রেমের শুভ সূচনা হবে?

Titly Bhattacharjee

তিতলি সাংবাদিকতা পেশায় বিগত চার বছর ধরে দক্ষতার সঙ্গে কাজ করে চলেছে। বিনোদন ক্ষেত্রে তার লেখনীতে আমরা সম্পৃক্ত।