জমে উঠেছে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় টেলিভিশন শো ইচ্ছে পুতুল (Icche Putul) । বলাই বাহুল্য, বাংলা টেলিভিশন প্রেমীরা এখন এই ধারাবাহিকের মোহে একেবারে আচ্ছন্ন। শেষের মুখে পৌঁছে গিয়েও কোনও ধারাবাহিক যে এইভাবে ফিরে আসতে পারে তা কিন্তু ইচ্ছে পুতুল ধারাবাহিকটি না দেখলে বোঝার উপায় নেই।
বলাই বাহুল্য দর্শকরা একটা সময় বলেছিলেন এই ধারাবাহিকের গল্প দারুণভাবে একঘেয়ে। সেই সময় দর্শকরাই একেবারে মুখ ফিরিয়ে নিয়েছিলেন এই ধারাবাহিক থেকে। এমনকি এই ধারাবাহিকটি সরিয়ে জি বাংলাকে ভালো ধারাবাহিক নিয়ে আসার অনুরোধও করেছিলেন দর্শকরা। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে এখন এই ধারাবাহিকের গল্প চমকে দিয়েছে সবাইকে।
বলাই বাহুল্য, এই মুহূর্তে এই ধারাবাহিকের গল্প কিন্তু ভীষণ আকর্ষণীয়। দর্শকরা তো আসলে এইরকম জমাটি গল্পই দেখতে চান। যেখানে থাকবে ভরপুর উত্তেজনা, তীব্র রোমাঞ্চ। আর সেই সব কিছুই এই মুহূর্তে রয়েছে ইচ্ছে পুতুল ধারাবাহিকে। সাম্প্রতিক পর্বে আমরা দেখেছি নিজের সমস্ত অপমানকে দূরে সরিয়ে গিনিকে উদ্ধার করেছে মেঘ। রূপের হাত থেকে গিনিকে রক্ষা করেছে সে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে।
রূপ শাস্তি পেয়েছে। অন্ধকার থেকে আলোয় এসেছে গিনি।
সবার সামনে ময়ূরীর নোংরা মুখোশ খুলে গেছে। ময়ূরী যে রূপের সঙ্গে মিলে মেঘকে অপমান করেছিল, অপদস্থ করেছিল, তার চরিত্র কলঙ্কিত করেছিল সেই কথা সবাইকে জানিয়ে দিয়েছে গিনি। যদিও নীলকে পাওয়ার জন্য নতুন করে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে ময়ূরী। অন্যদিকে মেঘ এবং নীলকে এক করতে তৎপর গাঙ্গুলীরা।
গাঙ্গুলী বাড়িতে দুর্গাপূজা উপলক্ষে গান গাইতে আসার অনুরোধ জানানো হয় গাঙ্গুলী পরিবারের সদস্যদের তরফে। সবার অনুরোধে অবশেষে গান গাইতে আসে মেঘ। আর মেঘকে দেখে ভীষণ খুশি হয়ে পড়ে গিনি। নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নেয় সে। পলি তোমাকে দাদা ভাইয়ের সঙ্গে থাকতেই হবে। তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবে না। মেঘ জানিয়ে দেয় তার পক্ষে সৌরনীলের সঙ্গে থাকা সম্ভব নয়।
আরও পড়ুন: শিমুলের কথায়, সমাজের বেঁধে দেওয়া কুসংস্কারের বাঁধন খুলে মাকে বরণ করল মধুবালা!
আর তা শুনে গিনি মেঘকে বলে, তোমাকে আমার একটি কথা রাখতেই হবে। এরপর সে বলে তোমাকে দাদাভাইয়ের সঙ্গে থাকতে হবে আবারও সংসার করতে হবে। যদি না রাখো তাহলে আমি আবার রূপের কাছে ফিরে যাবো। যে নরক থেকে আমাকে উদ্ধার করে এনেছিলে আমি সেই নরকেই ফিরে যাব। আর গিনির মুখে এই কথা শুনে রীতিমতো হতভম্ব হয়ে যায় মেঘ। কী করবে এবার সে?
View this post on Instagram
